ছবির অনুপ্রেরণায় যেভাবে বদলে গেল ক্লাসরুম

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম

একটি শিশুতোষ মালায়ালম চলচ্চিত্র বদলে দিচ্ছে ভারতের শ্রেণিকক্ষের চিরচেনা ছবি। সিনেমার শেষ দৃশ্য দেখে বাস্তব স্কুলে বদলে যাচ্ছে শিক্ষার্থীদের বসার ধরন। আশ্চর্য মনে হলেও, ঠিক এমনটাই ঘটেছে দক্ষিণ ভারতীয় ‘স্থানার্থী শ্রীকুট্টান’ চলচ্চিত্রের মাধ্যমে।

২০২৪ সালে মুক্তি পাওয়া এই ছবিটি সম্প্রতি এক ওটিটি প্ল্যাটফর্মে ডিজিটালভাবে প্রকাশ পেয়েছে। তরুণ নির্মাতা ভিনেশ বিশ্বনাথের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। গল্পের কেন্দ্রে রয়েছে সপ্তম শ্রেণির ছাত্র শ্রীকুট্টান, যে একটি সরকারি স্কুলে পড়াশোনার পাশাপাশি ক্লাসের নির্বাচন ও নেতৃত্বের অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যায়। শৈশবের কৌতূহল, ক্লাসরুম রাজনীতি আর সমতার আকাঙ্ক্ষা—এই তিনটি বিষয়ই সিনেমাটিকে অনন্য করে তুলেছে।

ছবির চূড়ান্ত অংশে শিক্ষার্থীরা গোল হয়ে বসে। সেখানে কারও জন্য নেই পেছনের সারি বা সামনের বেঞ্চ—সবাই সমান, সবাই সামনে। এই ছোট অথচ অর্থবহ বার্তাই অনুপ্রাণিত করেছে কেরালার বেশ কয়েকটি স্কুলকে। নির্মাতার ভাষ্যে, অন্তত ছয়টি স্কুল সিনেমাটি দেখে তাদের বসার ধরনে পরিবর্তন এনেছে। এই সংখ্যা এখন সাত ছাড়িয়েছে। এমনকি পাঞ্জাবের একটি স্কুলেও একই রকম পরিবর্তন এসেছে।

পরিচালক জানান, প্রথমে গল্পটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ভাবা হয়েছিল, যার সমাপ্তি ছিল হাস্যরসভরা। পরে তা পূর্ণদৈর্ঘ্যে রূপান্তর করতে গিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, শেষটা হবে আবেগঘন ও শিক্ষণীয়। মূল উদ্দেশ্য ছিল—‘ব্যাক বেঞ্চ’ বনাম ‘ফ্রন্ট বেঞ্চ’ বিভাজনকে ভেঙে সবাইকে এক সারিতে আনা। সেই ভাবনাটিই বাস্তবের শ্রেণিকক্ষেও প্রতিধ্বনি তুলেছে।

এই ধারণার পেছনে ছিল নরওয়ের মতো দেশের উদাহরণ, যেখানে গোলাকৃতি ক্লাসরুম প্রচলিত। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ছবিটি মুক্তির আগেই প্রখ্যাত অভিনেতা ও রাজনীতিক কে বি গণেশ কুমার আদূরের একটি স্কুলে এই পদ্ধতি বাস্তবায়ন করেন।

কেরালার একটি স্কুলের চিত্র। ছবি: ইন্ডিয়া টুডে থেকে নেওয়া পরিবর্তনের ছোঁয়া লাগা কোল্লামের একটি স্কুলের শিক্ষক আলবার্ট ক্রিস্টিন বলেন, ‘ছবির ঘটনাগুলো আমাকে আমার স্কুলজীবনের কথা মনে করিয়ে দিয়েছে। বিশেষ করে শেষ দৃশ্যটি ছিল হৃদয় ছোঁয়া। আমার ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কম, তাই এই পদ্ধতি সহজেই প্রয়োগ করতে পেরেছি। তবে বেশি সংখ্যক ছাত্রছাত্রী থাকলে এটি কঠিন হতে পারে।’

স্থানার্থী শ্রীকুট্টান শুধু একটি সিনেমা নয়, এটি সমাজের প্রতি একটি বার্তা—শিক্ষা হতে পারে আরো অন্তর্ভুক্তিমূলক, আরো মানবিক। যখন সারা বিশ্বজুড়ে সিনেমার নেতিবাচক প্রভাব নিয়ে বিতর্ক চলছে, তখন এই চলচ্চিত্র একটি আলোর দিশা দেখায়।

পরিচালক জানিয়েছেন, তার পরবর্তী ছবি ভিন্ন ধারার হলেও এই অভিজ্ঞতা তাকে সামাজিকভাবে আরও সচেতন করে তুলেছে।

 

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
প্রতিভা কখনও চাপা থাকে না, সুযোগ পেলে ঠিকই তা নিজের মতো বিকশিত হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। একসময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করেছেন যে...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর