নজরুল প্রয়াণ দিবসে টিভি আয়োজন

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে বেশ কিছু টিভি চ্যানেলে রয়েছে বিশেষ আয়োজন। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইল নির্বাচিত কিছু অনুষ্ঠানের খোঁজ—

বিটিভি
জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বেলা সাড়ে ৩টায় থাকছে আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনা ও মুনমুন আহমেদের উপস্থাপনায় নৃত্যানুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’। দুপুর ৫টা ৩৫ মিনিটে রয়েছে মাহবুবা জেমিনের প্রযোজনায় নজরুলের কবিতা নিয়ে আবৃত্তির অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় আফরোজা সুলতানার প্রযোজনায় নজরুলের গান, কবিতা, নৃত্য ও আলোচনা নিয়ে থাকছে বিশেষ আলেখ্যানুষ্ঠান। 

রাত ৯টায় প্রচার হবে নাটক ‘আলেয়া’। কাজী নজরুল ইসলামের লেখা এ নাটকের নাট্যরূপ দিয়েছেন কাজী আসাদ। মামুন মাহমুদের প্রযোজনায় এতে অভিনয় করেছেন খাইরুল আলম চৌধুরী টুটুল, নুসরাত জাহান রুহি, তানজিল হক মাইশা, কবির আহমেদ, এবিএম সোহেল, বিমল ব্যানার্জি, শিউলি, সোমা প্রমুখ। প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে রচিত হয়েছে নাটকটি।

নজরুল প্রয়াণ দিবসে রয়েছে নৃত্যানুষ্ঠান। ছবি: বিটিভি

বিটিভির পর্দায় রাত ১০টায় প্রচার হবে নজরুলের গান নিয়ে দ্বৈত সংগীতানুষ্ঠান। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফেরদৌসী আহমেদ চৌধুরী। তানভীর আলম সজীবের সংগীত পরিচালনায় গান গাইবেন ইয়াসমিন মুশতারী, তানভীর সজিব, সালাউদ্দিন আহমেদ, প্রিয়াংকা গোপ, ফাতেমা তুজ জোহরা, মাহমুদুল হাসান, ইয়াকুব আলী খান, সুকন্যা, ড. নাশিদ কামাল, বিজন চন্দ্র মিস্ত্রী প্রমুখ।

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে নজরুলের গল্প থেকে নাটক ‘জিনের বাদশা’। নাট্যরূপ দিয়েছেন ইকবাল খন্দকার। নির্দেশনায় শুভ্র আহমেদ, প্রযোজনায় উম্মে হাবিবা দীনা। অভিনয় করেছেন রামিজ রাজু, সামিহা আকতার, হাফিজুর রহমান সুরুজ, সাবিনা রনি, কে এম এইচ পামির, রফিকুল ইসলাম প্রমুখ।

প্রিয় এমন রাত টেলিফিল্মে ফারিয়া-ইমন। ছবি: চ্যানেল আই

চ্যানেল আই
জাতীয় কবির প্রয়াণ দিবসে বেলা ১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘এবং সিনেমার গান’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে নজরুলসংগীত নিয়ে। বেলা ৩টা ৫ মিনিটে রয়েছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ইমন ও শবনম ফারিয়া অভিনীত টেলিফিল্ম ‘প্রিয় এমন রাত’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রয়েছে শিল্পী ফেরদৌস আরার একক সংগীত পরিবেশনা ‘মোরা আর জনমে’। এ ছাড়া আগামীকাল ২৮ আগস্ট রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘নজরুল সাহিত্যে প্রকৃতি’।

দুরন্ত টিভি
আজ বেলা ১১টা ৩০ মিনিটে শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ত টিভি প্রচারিত হয় নৃত্যানুষ্ঠান ‘উন্নত মম শির’। নৃত্য পরিচালনায় ছিলেন অমিত চৌধুরী, পরিবেশনায় নৃত্যসংগঠন সাধনার শিল্পীরা। পরিচালনায় পার্থ প্রতিম হালদার।

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তাঁকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানালেও আইনি ও কারিগরি...
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
হেনস্তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা রেল অবরোধ স্থগিত করে। এর...
বিশ্বকাপ ফাইনালের শেষে স্পেনের খেলোয়াড়দের মারপিট করা নিয়ে ফিফার তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনা। ফিফার শৃঙ্খলা কমিটি একজন প্রসিকিউটর নিয়োগ করেছে যিনি শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি খতিয়ে দেখবেন। ব্রিটিশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর