ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে জানভি কাপুর

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:০০ পিএম

বলিউডের তরুণ অভিনেত্রী জানভি কাপুর যখনই প্রকাশ্যে আসেন, তার ফ্যাশন পছন্দ নতুন আলোচনার জন্ম দেয়। কখনো গ্ল্যাম, কখনো আবার ঝলমলে রেড-কার্পেট লুক। তার প্রতিটি উপস্থিতিতেই থাকে আলাদা ছাপ। এবারও তার ব্যতিক্রম হলো না। অনাবিলা’র নকশা করা এক স্বপ্নিল লেহেঙ্গায় সেজে উঠলেন জানভি। আর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলো তার ছবি।

স্বপ্নময় লুক

পাউডারি অ্যাকোয়া রঙের বেসে তৈরি এই লেহেঙ্গা সাজানো হয়েছে বোটানিকাল মোটিফ আর সূক্ষ্ম হস্তশিল্পে। ভারী কারুকাজের বদলে এখানে চোখে পড়ে নীরব সৌন্দর্য। যেখানে রয়েছে নরম কাপড়ের ভাঁজ, সূক্ষ্ম নকশা আর শৈল্পিক মোটিফ। অনাবিলা নিজেদের ইনস্টাগ্রামে লিখেছে, ‘জানভি কাপুর আমাদের কায়াল লিনেন লেহেঙ্গায়, যেখানে স্কার্ট ও দুপাট্টায় আঁকা হয়েছে দক্ষিণ ভারতের ব্যাকওয়াটারের জঙ্গলে হাতির প্রতিচ্ছবি। এই নকশা তার আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র চরিত্রকে আরও উজ্জ্বল করবে।’

গয়নায় রাজকীয় আভিজাত্য

লুকের আসল সৌন্দর্য ফুটে উঠেছে গয়নাতে। মুক্তা খচিত চোকার, কোমল দুল আর সূক্ষ্ম নথে ছিল পরিমিত আভিজাত্য। তবে সবচেয়ে নজর কাড়ল সোনার কোমরবন্ধ। এটি যেমন লেহেঙ্গার কোমল সিলুয়েটকে গঠন দিয়েছে, তেমনি পুরো লুককে এনে দিয়েছে ঐতিহ্যের ঝলক।

সফট গ্ল্যাম আর চুলের সাজ

চুল রেখেছিলেন খোলা ওয়েভিতে, যা মুখকে সুন্দরভাবে ফ্রেম করেছে। মেকআপে ছিল ডিউই বেস, মিউটেড রোজ লিপস আর হালকা আই ডেফিনিশন। সব মিলিয়ে লুকটিতে আধুনিকতা আর ঐতিহ্যের এক অপার্থিব মেলবন্ধন তৈরি হয়েছে।

জন্মাষ্টমীতে ভিন্ন সাজ

এর আগে মুম্বাইয়ের দই-হান্ডি উৎসবেও জানভি হাজির হয়েছিলেন উৎসবমুখর লুকে। সাদা ক্রিঙ্কলড স্কার্টের সঙ্গে বেইজ-সোনালি ঝলমলে হাল্টার-নেক ব্লাউজ মিলিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল ঐতিহ্যবাহী নেকলেস, দুল আর কড়া। সাম্প্রতিক সময়ে তার সূক্ষ্ম নথ যেন ব্যক্তিগত স্টাইল সিগনেচার হয়ে উঠেছে। লাল টিপ, ডিউই মেকআপ আর মুক্তা খচিত বেণি তখনও পুরো সাজে এনেছিল অনন্য মাত্রা।

জানভির সাম্প্রতিক দুটি এথনিক লুকই প্রমাণ করছে, তিনি ঐতিহ্য আর আধুনিকতার সংমিশ্রণ ঘটাতে জানেন। ফলে প্রতিবারই তার সাজ হয়ে উঠছে আলোচনার কেন্দ্রবিন্দু।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ফ্যাশনের দুনিয়ায় এক অদ্ভুত নিয়ম আছে। একসময় যা জনপ্রিয়, সেটাই আবার নতুন রূপে ফিরে আসে। ঠিক তেমনই আলোচনায় এসেছে ‘মাইক্রো ব্যাগ’। এই ব্যাগ এতটাই ছোট যে এতে শুধু আপনার মোবাইল ফোনই রাখতে পারবেন। তবে...
তীব্র গরমে বাইরে বের হওয়াই যখন কঠিন হয়ে ওঠে, তখন পোশাক নির্বাচনও হয়ে পড়ে বড় চ্যালেঞ্জ। অনেক সময় হালকা কাপড়ও অস্বস্তিকর মনে হয়। এমন পরিস্থিতিতে ফ্যাশনের চেয়ে বেশি গুরুত্ব পায় আরাম ও স্বস্তিদায়ক...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর