সিংকহোল বিরল কিছু নয়, আগেও দেখা গেছে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ তৈরি হয়েছে বিশাল সিংকহোল। ভাজিরা হাসপাতালের সামনে ১৬০ ফুট গভীর গর্তের কারণে সরিয়ে নেওয়া হয়েছে সাড়ে ৩ হাজার রোগীকে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। সিংকহোলের কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা বিরল নয়; প্রায় প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় সিংকহোল।

সেদিন হাসপাতাল ও রাস্তায় চলছিল স্বাভাবিক ব্যস্ততা। হঠাৎ মাটি ধসে সৃষ্টি হয় বিশাল গর্ত, মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় আশপাশের সড়ক। থাই প্রধানমন্ত্রী জানান, সিংকহোলের কারণে সড়ক ও টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে, সংস্কারে সময় লাগবে অন্তত এক বছর।

এর আগেও এমন ঘটনা ঘটেছে নানা দেশে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ব্রাজিলের বুরিটিকুপো শহরে, মার্চে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে (যেখানে একজন নিহত হয়), সেপ্টেম্বরে মেক্সিকো সিটিতে, এবং ২০২৪ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যের ওয়েলসে সিংকহোল তৈরি হয়েছিল। টানা বৃষ্টির পর ২০২৪ সালের সেপ্টেম্বরে লন্ডনের উইম্বলডনেও তৈরি হয় বড় গর্ত। একই বছরের জুনে যুক্তরাষ্ট্রে এবং ২০২৩ সালে যুক্তরাজ্যের তিন অঞ্চলে সিংকহোল দেখা দেয়, যাতে রেল চলাচল ব্যাহত হয়। ২০২২ সালে চিলির কপিয়াপো অঞ্চলেও ঘটে একই ঘটনা।

২০১৫ সালের অক্টোবরে যুক্তরাজ্যের সেন্ট আলবান্সে ২০ মিটার গভীর সিংকহোল সৃষ্টি হয়েছিল। এছাড়া জাপান, চীন ও তুরস্কসহ বহু দেশেই এর নজির রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, টানা বৃষ্টি বা এসিড বৃষ্টির পর পানির চাপ চুনাপাথরের স্তরে প্রভাব ফেলে। সেখানে অতিরিক্ত পানি তোলার কারণে স্তর দুর্বল হয়ে যায়। এর ফলেই মাটিতে হঠাৎ বড় গর্ত বা সিংকহোল তৈরি হয়।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। দেশটির সামরিক বাহিনী জানায়, ‘অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে’ ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন।
জ্বালানি সংকট মোকাবিলায় সমুদ্রের তলদেশে বিদ্যমান জ্বালানি সম্পদ আহরণে জোর দিচ্ছে কম্বোডিয়া, যার মূল্য প্রায় ৩০০ বিলিয়ন ডলার। এক্ষেত্রে, থাইল্যান্ডের সাথে দীর্ঘদিনের সামুদ্রিক বিরোধ নিষ্পত্তির...
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বেসরকারি চিড়িয়াখানায় ৭২টি বাঘ মারা গেছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে চিয়াং মাইয়ের প্রাদেশিক প্রাণিসম্পদ বিভাগ এ তথ্য জানায়। 
থাইল্যান্ডে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বিকেল ৫টায় শেষ হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। দেশটিতে নিবন্ধিত ভোটার সংখ্যা ৫ কোটি ৩০ লাখ।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর