জুবিনের রহস্যমৃত্যু, গ্রেপ্তার করা হলো ড্রামারকে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আয়োজিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল ঘিরে আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই শোকের আবহে ঢেকে যায়; যখন শোনা যায় স্কুবা ড্রাইভিংয়ে নেমে প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ। বিদেশের মাটিতে আকস্মিক প্রয়াণে শুরু থেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলেন অনেকে।

মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে ভারতের আসাম সরকার বিশেষ তদন্ত দল (সিট) গঠন করে। বুধবার গায়কের শেষকৃত্য শেষে, মাত্র একদিনের মধ্যেই নেমে আসে নাটকীয় মোড়, গ্রেপ্তার করা হয় জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অভিযোগ, তাঁর আমন্ত্রণেই জুবিন পানিতে নেমেছিলেন, কিন্তু আর ফেরা হয়নি। বৃহস্পতিবার গরিগাঁওয়ে তাঁর বাড়ি থেকে হাতকড়া পরায় সিট।

তদন্ত এখানেই থেমে নেই। নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিট। সূত্র বলছে, খুব শিগগিরিই তাঁদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। পাশাপাশি সিঙ্গাপুর-আসাম অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, ২০ ও ২১ সেপ্টেম্বর ফেস্টিভ্যালে মঞ্চ কাঁপানোর কথা ছিল জুবিনের। কিন্তু তার আগেই ১৯ তারিখ তিনি চলে গেলেন চিরতরে। যদিও শোনা যাচ্ছে, গায়কের দীর্ঘদিনের মৃগী রোগই মৃত্যুর পেছনে ভূমিকা রাখতে পারে। স্কুবা ডাইভিংয়ের সময় রোগের প্রকোপ বেড়ে যায় বলেও ধারণা করা হচ্ছে। তবে সঠিক কারণ জানতেই এখন চলছে সিট-এর তদন্ত।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গতকাল দিবাগত রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া...
প্রয়াত গায়ক জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে চলমান তদন্তে বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে ভারতের আদালত। গুয়াহাটির ফাস্ট ট্র্যাক কোর্ট তার সাবেক ম্যানেজার সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন ‘মহাবীর...
ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর