ঘরেই বানান ক্রিসপি ডাইজেস্টিভ বিস্কুট, রইল রেসিপি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম

ডাইজেস্টিভ বিস্কুটের মচমচে স্বাদ কে না পছন্দ করে? বাজার থেকে কিনে আনার বদলে চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন। সহজ কিছু উপকরণ আর সামান্য সময় দিলেই হয়ে যাবে একেবারে দোকানের মতো বিস্কুট। রইল রেসিপি।

যা যা লাগবে

  • আটা ২৫০ গ্রাম (প্রায় দেড় কাপের একটু বেশি)
  • আটার ভূষি ২ টেবিল চামচ
  • লবণ এক চিমটি
  • বেকিং পাউডার ১ চা-চামচ
  • চিনি (গুঁড়া করা) ১/৪ কাপ
  • মাখন (লবণহীন) ১৫০ গ্রাম
  • দুধ ১/৪ কাপ

 

যেভাবে বানাবেন

প্রথমে একটি বড় বাটিতে আটা, ভূষি, লবণ, বেকিং পাউডার আর চিনি মিশিয়ে নিন। এবার মাখন দিয়ে হাতে মিশিয়ে নিন এমনভাবে, যেন ঝুরঝুরে হয়ে যায়। ধীরে ধীরে দুধ মিশিয়ে নরম ডো তৈরি করুন। ডো ঢেকে ফ্রিজে রাখুন আধা ঘণ্টা।

ডো বের করে দুই ভাগ করুন। একটি অংশ নিয়ে বল বানিয়ে বেলুন। পাতলা করে বেলা (২ মিলিমিটার পুরু হলেই যথেষ্ট)। কুকি কাটার দিয়ে গোল আকারে কেটে নিন। চাইলে কুকি স্ট্যাম্প দিয়ে নকশা বসাতে পারেন। বিস্কুটগুলো ট্রেতে সাজিয়ে আবার ১৫ মিনিট ফ্রিজে রাখুন।

প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২০ মিনিট বেক করুন। বের করে তারের র‍্যাকে রেখে পুরোপুরি ঠান্ডা করুন। এয়ারটাইট জারে ভরে এক সপ্তাহ পর্যন্ত মচমচে রাখা যাবে।

কফি বা চায়ের সঙ্গে এই ঘরে বানানো ক্রিসপি আটা বিস্কুটের স্বাদই আলাদা।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর