বাড়িতে বানাতে পারেন মজার কুলফা ব্রেড পুডিং

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

বাড়িতে হঠাৎ অতিথি এলে খাবারের পাশাপাশি ডেজার্ট নিয়ে চিন্তায় পড়ে যান অনেকে। ডেজার্টের টেবিলে একটু ভিন্ন স্বাদ আনতে বানাতে পারেন কুলফা ব্রেড পুডিং। সহজ উপকরণে তৈরি এই পুডিং বানানোও ঝামেলাহীন। আর স্বাদ একেবারে রেস্টুরেন্টের মতো। রইল রেসিপি।

খুব সহজে বানাতে পারেন মজার পুডিং। ছবি: ইনডিপেনডেন্ট

যা যা লাগবে

  • কুলফা ফ্লেভার ৫০০ মিলি
  • দুধ ২ কাপ
  • ডিম ৪টি
  • চিনি ১/৪ কাপ
  • এলাচ গুঁড়া ১ চা-চামচ
  • গোলাপ জল ১ চা-চামচ
  • ব্রেড স্লাইস ৯-১০টি
  • পেস্তা কুচি
  • বাদাম কুচি
  • ব্রাউন সুগার ২-৩ টেবিল চামচ
  • আইসিং সুগার
  • ক্যারামেল সিরাপ

যেভাবে বানাবেন

প্রথমে একটি বড় বাটিতে কুলফা, দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়া আর গোলাপ জল ভালো করে ফেটে নিন। এবার একটি বেকিং ডিশে অর্ধেক ব্রেড টুকরা ছড়িয়ে দিন। তার ওপর ছিটিয়ে দিন পেস্তা, বাদাম, এরপর ঢেলে দিন কুলফা-ডিমের মিশ্রণ। আবার ওপর থেকে সামান্য বাদাম, পেস্তা আর ব্রাউন সুগার দিয়ে দিন।

এবার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে আগে থেকে গরম করা ওভেনে দিন ২৫-৩০ মিনিটের জন্য (দুই গ্রিলে)। হয়ে গেলে বের করে ঠান্ডা হতে দিন। শেষে ছড়িয়ে দিন আইসিং সুগার, ওপরে ঝরিয়ে দিন ক্যারামেল সিরাপ। গরম কিংবা ঠান্ডা, দুইভাবেই পরিবেশন করতে পারেন এই কুলফা ব্রেড পুডিং।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর