চাঁদপুরে সুদের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় শাহনাজ বেগমকে (৩৮) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার ৭ নম্বর পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাধিক গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল রাতে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা গৃহবধূকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসারত থাকার সময় কথা হয় গৃহবধূ শাহনাজ বেগমের সঙ্গে। তিনি জানান, জমি বন্ধক রেখে একই গ্রামের বাসিন্দা মোসাম্মৎ নাসিমার কাছ থেকে ৪০ হাজার টাকা সুদে ধার নেন। পরবর্তীতে ধারের টাকা শোধ করতে না পারায় নাসিমা বেগম ও অজ্ঞাত ৩ থেকে ৪ জন মিলে তাকে একা পেয়ে  শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে হত্যার চেষ্টা করেন। তার চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে গিয়ে পানি ঢেলে আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নাসিমা বেগম ও তাঁর সহযোগিতারা।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে।

জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
লোডিং...

এলাকার খবর