বাড়িতে বানাতে পারেন মালাবার চিকেন ফ্রাই, রইল রেসিপি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম

এই খাবারটি সাধারণ কোনো ফ্রাই চিকেন নয়, এটি দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের ঐতিহ্য, স্বাদ ও সুগন্ধের এক নিখুঁত মিশ্রণ। মালাবার মূলত ভারতের কেরল ও কর্ণাটকের উপকূলীয় অঞ্চল, যেখানে রান্নার ধরন ও স্বাদ অনন্য। এখানকার রান্নার বৈশিষ্ট্য হলো মসলার ভারসাম্য, তাজা হার্বসের ব্যবহার, ক্রিস্পি বাইরের অংশ এবং নরম ভিতরের মাংস। রইল রেসিপি।

উপকরণ

  • কাঁচামরিচ ৩-৪টি
  • আদা ১ ইঞ্চি টুকরা
  • রসুন ৪-৫ কোয়া
  • পেঁয়াজ ১টি ছোট
  • মৌরি দেড় চা-চামচ
  • কারি পাতা ১৫-২০টি
  • পানি প্রয়োজনমতো
  • চিকেন মিক্স বটি ১ কেজি
  • হিমালয়ান পিঙ্ক সল্ট স্বাদমতো
  • কাশ্মীরি লাল মরিচ গুঁড়া দেড় চা-চামচ
  • জিরা গুঁড়া ১ চা-চামচ
  • হলুদের গুঁড়া ১/২ চা-চামচ
  • গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ
  • চালের আটা ৩ চা-চামচ
  • কর্নফ্লাওয়ার ৩ চা-চামচ
  • ডিম ১টি (ফেটানো)
  • রান্নার তেল
  • কারি পাতা ১৫-২০টি (ফ্রাই করার জন্য)

প্রস্তুত প্রণালী

প্রথমে মসলার পেস্ট তৈরি করতে হবে। তার জন্য কাঁচা মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, মৌরি, কারি পাতা ও পানি একসাথে ব্লেন্ডারে বেটে নিন। তারপর পাশে রেখে দিন।

এবার একটি বড় বাটিতে চিঁকেন, তৈরি করা মসলার পেস্ট, পিঙ্ক সল্ট, কাশ্মীরি লাল মরিচ, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মসলা, চালের আটা, কর্নফ্লাওয়ার ও ফেটানো ডিম ভালোভাবে মিশিয়ে ঢেকে ৩০ মিনিট মেরিনেট করুন।

একটি কড়াইতে তেল গরম করুন। কম আঁচে চিকেন ভাজুন যতক্ষণ না সোনালি বাদামী ও ক্রিস্পি হয়। ভাজা চিকেনের সাথে কারি পাতা যোগ করে নিন। তারপর ১ মিনিট ভাজুন।

তারপর নামিয়ে গরম গরম মালাবার চিকেন ফ্রাই পরিবেশন করুন পেঁয়াজ রিং, লেবু ও পরোটার সাথে।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর