ভাইরাল কেক নয়, বানান ফরাসি ক্রোসাঁর্ট

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম

মিষ্টি কোনো ডেজার্ট হিসেবে কেক বা পেষ্টি অনেকেরই পছন্দ। তবে এবার বাড়িতে বানাতে পারেন মজার স্বাদের ক্রিস্পি ফ্ল্যাট ক্রোসাঁর্ট। ক্রোয়াসাঁ বা ক্রোসাঁর্ট মূলত ফ্রান্সের খাবার।

তবে এর ইতিহাসটা একটু মজার। আসলে ক্রোয়াসাঁ এসেছে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে। সেখানে এটি ‘কিপফেল’ নামে পরিচিত ছিল। পরে ১৮শ শতকে ফরাসি বেকাররা ভিয়েনার কিপফেলকে আধুনিক আকারে ও ফ্লাফি টেক্সচার সহ উন্নত করে ফ্রান্সে পরিচিত করেন।

তাই আজ ক্রোয়াসাঁ ফরাসি বেকারিতে বেশি দেখা যায়। পিস্তা ও চকলেট গনাশের সমন্বয়ে তৈরি এই ক্রোসাঁর্ট শুধু দেখতে নয়, স্বাদেও অনন্য। রইল রেসিপি।

খুব সহজেই বানাতে পারেন মজার এই ফরাসি ক্রোসাঁর্ট। ছবি: ইনডিপেনডেন্ট

উপকরণ

ক্রিম ফ্রস্টিংয়ের জন্য লাগবে প্রয়োজনমতো বরফের টুকরা, এক কাপ ওলপার্স ক্রিম (ঠান্ডা), তিন চা-চামচ আইসিং সুগার এবং  হাফ চা-চামচ ভ্যানিলা এসেন্স।

চকলেট গনাশের জন্য লাগবে ডার্ক চকলেট (কুচি করা) ১০০ গ্রাম, ওলপার্স ক্রিম ১/৩ কাপ, মধু ১/২ চা-চামচ এবং ভ্যানিলা এসেন্স ১/৮ চা-চামচ।

পিস্তা গনাশ করতে লাগবে পিস্তা (ব্লাঞ্চ ও খোসা ছেঁড়া) ১/২ কাপ, ওলপার্স ক্রিম ১/৩ কাপ, কনডেন্সড মিল্ক ৩ চা-চামচ, লেবুর রস ১/২ চা-চামচ, হিমালয়ান পিঙ্ক সল্ট ১চিমটি এবং সবুজ ফুড কালার কয়েক ফোঁটা (যদি চান)।

এছাড়াও লাগবে ক্রিস্পি ক্রোসাঁর্ট, নন-সালটেড মাখন, কাসটার সুগার, চকলেট চিপস, চেরি, কুচি করা পিস্তা এবং শুকনা গোলাপের পাপড়ি।

প্রস্তুত প্রণালী

প্রথমেই ক্রিম ফ্রস্টিংয়ের পালা। একটি বাটিতে বরফের টুকরোর ওপর ক্রিম, আইসিং সুগার ও ভ্যানিলা এসেন্স দিয়ে ৪-৫ মিনিট হালকা বিট করুন যতক্ষণ না স্টিফ পিক তৈরি হয়। এরপর পাইপিং ব্যাগে রাখুন।

চকলেট গনাশ করে নিন। ডার্ক চকলেট ও ক্রিম মিশিয়ে মাইক্রোওয়েভে ৬০ সেকেন্ড হিট করুন। মসৃণ হয়ে এলে মধু ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে পাইপিং ব্যাগে রাখুন।

পিস্তা গনাশ করুন। গ্রাইন্ডারে পিস্তা, ক্রিম, কনডেন্সড মিল্ক, লেবুর রস, পিঙ্ক সল্ট ও ফুড কালার দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করুন। পাইপিং ব্যাগে রাখুন।

তারপর ক্রোসাঁর্ট ফ্ল্যাট করতে হবে। কাটিং বোর্ডে বেকিং পেপার দিয়ে ক্রিস্পি ক্রোসাঁর্ট রাখুন। আরেকটি বেকিং পেপার দিয়ে বেলুন। উপরে মাখন লাগিয়ে কাসটার সুগার ছড়িয়ে দিন।

এরপর ক্যারামেলাইজেশনের পালা। তার জন্য ফ্রাইং প্যানে ক্রোসাঁর্ট রাখুন, উপর থেকে ওজন দিন। কম আঁচে ২-৩ মিনিট ক্যারামেলাইজ করুন। উল্টে আবার একইভাবে করুন। ঠান্ডা হতে দিন।

ক্যারামেলাইজড ক্রোসাঁর্টের ওপর ক্রিম ফ্রস্টিং, চকলেট গনাশ, চকলেট চিপস ও চেরি দিয়ে সাজান। অন্য ক্রোসাঁর্টে ক্রিম ফ্রস্টিং, পিস্তা গনাশ, কুচি পিস্তা ও শুকনো গোলাপের পাপড়ি দিয়ে সাজান।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর