বাড়িতে থাকা পাউরুটি দিয়ে বানাতে পারেন মজার ক্রিস্পি ব্রেড সিরিয়াল। ব্রেকফাস্ট বা হালকা নাশতার জন্য দারুণ হতে পারে এই আইটেমটি। এই সহজ ও স্বাদে ভরপুর রেসিপি ওভেনে কিছু মিনিটেই তৈরি হয়ে যাবে। আর দুধের সঙ্গে পরিবেশন করলে আরও সুস্বাদু লাগবে। রইল রেসিপি।
উপকরণ:
- কাস্টার সুগার ১/৪ কাপ
- দারচিনি গুঁড়া ১/২ চা-চামচ
- ব্রেড স্লাইস ১২-১৫টি
- চকলেট
- দুধ
প্রস্তুত প্রণালী
একটি বাটিতে কাস্টার সুগার ও দারচিনি গুঁড়া মিশিয়ে রেখে দিন। ব্রেডের স্লাইসগুলো রোলিং পিন দিয়ে চেপে সমানভাবে পাতলা করুন এবং প্রান্তগুলি সামান্য কেটে নিন। ব্রেডের ওপর চকলেট স্প্রেড মেখে রোল করে ছোট ছোট কাটা করুন (পিন-হুইল আকারে)। এরপর দারচিনি ও চিনি মিশ্রণে ভালোভাবে লেপ দিন।
বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে রোলগুলো সাজান এবং প্রিহিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ১০-১৫ মিনিট বেক করুন (উপর-নিচ উভয় গ্রিল ব্যবহার করুন)। ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে একটি ঢাকনা থাকা কন্টেইনারে রেখে দিন। শীতল ও শুকনা স্থানে দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
পরিবেশনের আগে একটি বাটিতে ব্রেড সিরিয়াল নিন এবং উপরে দুধ দিন। ব্যস তৈরি ক্রিস্পি ব্রেড সিরিয়াল।


ঘরেই বানান ক্রিসপি ডাইজেস্টিভ বিস্কুট, রইল রেসিপি
বাড়িতে বানান তিরামিসু আইসক্রিম কেক, রইল রেসিপি
