শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের কাজ নয়: হাসনাত

কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার সমালোচনা করেছেন। পাশাপাশি দ্রুত শিক্ষকদের বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধির দাবি পূরণ করতে সরকারকে আহ্বান জানিয়েছেন।

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৬:৪০ পিএম

শিক্ষকদের পেটানো কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, ‘প্রধান উপদেষ্টাকে বলতে চাই— প্রতিদিন যে পরিমাণ দাদন খান, সে পরিমাণ বাসা ভাড়াও পান না আমাদের শিক্ষকরা। শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রের কাজ নয়। দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি করতে হবে। সরকারের বৈষম্যের এই মুনাফিকি আমরা মেনে নেব না।”

দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের স্থান ত্যাগ না করার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি এবং আপনাদের ওপর হামলার নিন্দা জানাচ্ছি।

বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে রোববার এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনে নামলে পুলিশ তাদের লাঠিচার্জ করে হটিয়ে দেয়। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন।

পরে প্রেসক্লাব থেকে সরে গিয়ে শিক্ষকরা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে।

এ সময় এনসিপির আরেক নেতা সামান্থা শারমিন বলেন, ‘আশা-আকাঙ্ক্ষা পূরণের কোনো চেষ্টা করা হয়নি। শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার কোনো উদ্যোগ সরকারের মধ্যে নেই। শিক্ষকদের দাবিতে অবিচল থাকার আহ্বান জানাচ্ছি। এনসিপি তাদের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
প্রধানমন্ত্রীর চীন সফরে কোনো অর্জন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদরের টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে এক কৃষক সমাবেশে তিনি এ...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর