এবার ঢাকা ও করাচির উৎসবে ‘নয়া মানুষ’

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

দেশে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পাকিস্তানের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‌‘নয়া মানুষ’। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা।

এর আগে সম্প্রতি ভারতের কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল এবং কানাডার টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছে নয়া মানুষ। এভাবে বিভিন্ন উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে মাসুম রেজা বলেন, ‘নয়া মানুষ পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে জেনে ভীষণ আনন্দিত হচ্ছি। নয়া মানুষ-এর চিত্রনাট্য তৈরি করতে গিয়ে আমি নানা চ্যালেঞ্জের সামনে পড়েছি। সামাজিকতা ও ধর্মের নানা জটিল প্রশ্নের সমাধান করতে হয়েছে। মূলত এই ছবি আমাদের সমাজে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থানের কথা বলে। নয়া মানুষ আন্তর্জাতিক পর্যায়ে প্রদর্শিত হলে আমাদের সামাজিক জীবনযাত্রার চিত্রটা ফুটে উঠবে। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা ধারণা পাবেন দর্শকরা। আমি চাই সারাবিশ্বের সকল ভাষাভাষী মানুষেরা সিনেমাটি দেখুক।’

সিনেমাটির একটি দৃশ্যে মৌসুমী হামিদ। ছবি: নির্মাতার সৌজন্যে

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী।

আগামী বছরের ১০ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চি উৎসব। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র অংশগ্রহণ করবে। এই উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতা করবে নয়া মানুষ।

অন্যদিকে, আর্টস কাউন্সিল অব পাকিস্তানের (এসিপি) সহযোগিতায় আগামী ৩১ অক্টোবর থেকে ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল। ৩৮ দিনব্যাপী এই উৎসবে বিশ্বের নানা প্রান্তের শিল্প, সংগীত, নাটক ও নৃত্যের সমন্বয়ে এক অনন্য সাংস্কৃতিক উদ্‌যাপন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৭ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে নয়া মানুষ।

সিনেমাটির পোস্টার। ছবি: নির্মাতার সৌজন্যে

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘আমরা একটা সহজ-সরল গল্প সাধারণভাবে দর্শকদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আমাদের এই প্রচেষ্টাকে সবাই উৎসাহিত করছে। দেশ ও বিদেশে আমার প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা আমার পরবর্তী চলচ্চিত্র নির্মাণের উৎসাহ বাড়িয়ে দিচ্ছে।’

প্রসঙ্গত, সুপার সাইক্লোন ‘সিত্রাং’ চলাকালীন চাঁদপুরের দুর্গম কানুদীর চরে কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে নির্মিত হয় নয়া মানুষ। এতে প্লেব্যাক করেছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রয়, মাশা ইসলাম ও খাইরুল ওয়াসী। সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রয়।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেনিস হ্যাসকিন্স মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। টিন সিটকম ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালে প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রের মধ্যদিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। ...
বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি। অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। সেখানে মেসি জানিয়েছেন, বিশেষ এই...
সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির কার্যক্রম অনুষ্ঠানে এসব...
রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলবে, তবে প্রধান সড়কগুলোতে নয়। আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
চাঁদপুর সদরের নরুল্লাহপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর