ভারতের ‘দাদাগিরি’ থামিয়ে পুরস্কারে পেলেন ২ কোটি টাকা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

অপেক্ষাটা বাড়তে বাড়তে দীর্ঘ ২২ বছরে ঠেকেছিল। সেই ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দীর্ঘ দুই দশকের বেশি সময়। গতকাল মঙ্গলবারের আগ পর্যন্ত মাঝের এ সময়টাতে ভারতের সঙ্গে আরও ১০ বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এর মধ্যে ৬ ড্রয়ের বিপরীতে হেরেছে বাকি ৪টিতে।

অবশেষে ১১তম বারের চেষ্টায় দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান হয়েছে বাংলাদেশের। গতকাল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের গোলে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

প্রতিবেশী ভারতের বিপক্ষে জয়ের পর পুরো বাংলাদেশেই যেন উৎসবের আমেজ শুরু হয়। হামজা চৌধুরী-শমিত সোমরা এ জয়ের জন্য কতটা মরিয়া ছিলেন, সেটা ম্যাচের শেষ বাঁশি বাজতেই দেখা গেছে। তাঁদের সেই আনন্দের মাত্রাটা আরও বাড়িয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল ড্রেসিংরুমে ফুটবলারদের উদযাপনে শামিল হয়ে ফুটবলারদের জন্য দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন তিনি।

গতকালের ম্যাচটিসহ চলতি বছর মোট আটটি ম্যাচ খেলল বাংলাদেশ। এর মধ্যে জিতেছে ২টিতে। আর এশিয়ান কাপ বাছাইয়ে ৫ ম্যাচ খেলে হাভিয়ের কাবরেরার দলের নামের পাশে এক জয়। সঙ্গে দুই ড্রতে ৫ পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। আর সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে ভারত।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ৪৮ দল খেললেও, বাছাই পর্বে অংশ নেয় পৃথিবীর সব দেশ। এ আয়োজন থেকে উপার্জিত অর্থের ভাগ পায় বাংলাদেশও। এবার অর্থ পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে ফিফা। গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া...
আগামী শুক্রবার সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে শুরু হচ্ছে থমাস ডুলি অধ্যায়। সেই ম্যাচেই বাংলাদেশ লিখতে যাচ্ছে নতুন ইতিহাস। এই প্রথম ইউরোপের মাটিতে কোনো ম্যাচ খেলতে...
কোনো প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অলিম্পিক দল।
দুই শ-র বেশি আবেদন থেকে নানান প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে তিন জনের সংক্ষিপ্ত তালিকা করেছে বাফুফে। তালিকায় থাকা তিনজনের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন গ্যারেথ বেলদের সাবেক কোচ ক্রিস কোলম্যান। ফুটবল...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর