এয়ারবাস না কিনলে ইইউর সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে: জার্মান রাষ্ট্রদূত 

জার্মান রাষ্ট্রদূত বলেন, এয়ারবাস না কিনলে তো অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। সেটি বড় আকারে না হলেও পড়বে, যেমন বাণিজ্যিকসহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে।

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম

আলোচনার পরও ফ্রান্স থেকে এয়ারবাস না কিনলে তার প্রভাব বাংলাদেশ–ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্কের ওপর পড়বে বলে মনে করছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে এ মন্তব্য করেন তিনি। 

রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন বিমানের জন্য উড়োজাহাজ কেনার যে আলোচনা চলছে, সেখানে ইউরোপীয় কোম্পানির এয়ারবাসকে রাখার পক্ষে বলছে ইইউ। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা একযোগে এয়ারবাস কেনার বিষয়টি ‘যৌক্তিকভাবে’ বিবেচনা করার আহ্বান জানান।

এ প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন, এয়ারবাস না কিনলে তো অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। সেটি বড় আকারে না হলেও পড়বে, যেমন বাণিজ্যিকসহ জিএসপি প্লাস আলোচনাকেও প্রভাবিত করবে।

তিনি বলেন, এটি কাউকে হুমকি দেওয়া নয়, বরং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সিদ্ধান্তগুলো পরিবেশকে প্রভাবিত করে। এয়ারবাস কেনার মতো সিদ্ধান্ত আলোচনা ও আলোচনার সামগ্রিক পরিবেশ নির্ধারণ করে। অবশ্যই এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত। কিন্তু ব্যক্তিগত বা বাণিজ্যিক জীবনের মতোই সিদ্ধান্তগুলোর একটি সামগ্রিক ফল থাকে। 

ফেব্রুয়ারিতে সু্ষ্ঠু, অবাধ ও সর্বোচ্চ ভোটারের উপস্থিতি একটি নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মান। এ কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেন, জাতীয় নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি জাতীয় সংলাপ জরুরি। 

তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর শুধু দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যও ইতিবাচক সংকেত। বিশ্বজুড়ে গণতন্ত্র চাপের মুখে থাকায় আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি গুরুত্বপূর্ণ বার্তা।

জার্মান রাষ্ট্রদূত বলেন, আমি চাই শান্তিপূর্ণ প্রচার প্রচারণা দেখতে, যেখানে রাজনৈতিক দলগুলো সহিংসতা থেকে বিরত থাকবে। উচ্চ ভোটার উপস্থিতি গুরুত্বপূর্ণ। 

তিনি বলেন, আমি অধ্যাপক ইউনূসকে ৬০ শতাংশ উপস্থিতির একটি সীমা উল্লেখ করতে শুনেছি, যা যুক্তিযুক্ত। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে কেউ ভয়ভীতি বা হুমকির মুখে থাকবে না, যেখানে মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে এবং ভোট গণনার প্রক্রিয়া সঠিক হবে।

এ সময় রাষ্ট্রদূত বলেন, ৭৫ পরবর্তী সময় শেখ হাসিনা জার্মানে আশ্রয় পেলেও এখন প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার জন্যই বিগত আওয়ামী লীগ সরকার যে ক্ষমতার অপব্যবহার করেছে তা আইনি প্রক্রিয়া অনুযায়ী যথাযথ বিচার হওয়া, তবে মৃত্যুদণ্ডকে কখনই সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন। 

জার্মান রাষ্ট্রদূত বলেন, দেশের এখন যা দরকার খুব শিগগির, তা হলো একটি জাতীয় পুনর্মিলন প্রক্রিয়া, একটি জাতীয় সংলাপ। বহু বছর ধরে সেটা অনুপস্থিত। দেশকে একত্রে আসতে হবে। আমি বুঝতে পারছি সমস্যাটা, যদি বিগত সরকারের প্রতিনিধিরা ভুল স্বীকার করতে অনিচ্ছুক। পুনর্মিলনের জন্য দুই পক্ষই প্রয়োজন। এখনো আমরা সেখানে পৌঁছাইনি। তবে নির্বাচনের পর এমন একটি প্রক্রিয়ার দিকে গুরুতর পদক্ষেপ নেওয়া উচিত।

ভৌগোলিকভাবেই বাংলাদেশের ওপর ভারত ও চীনের প্রভাব থাকবে। এক্ষেত্রে ভারসাম্য নীতি মেনে চলা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। বলেন, শিক্ষার্থীরা ভিসা আবেদনের সময় সঠিক তথ্য দিলে ভিসা প্রক্রিয়া তরান্বিত হবে। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর আংশিকভাবে উদ্বোধন হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আজ মঙ্গলবার দুপুরে থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে এ কথা জানান...
জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে এলডিসি থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জি৭৭ ও চীন। প্রস্তুতিকাল বাড়ানোর বাংলাদেশের...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর আগেই শুরু হচ্ছে ঋণের কিস্তি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচককে এ বছরের মধ্যে কিস্তির দুই হাজার ২০০ কোটি টাকা দিতে হবে জাপান...
প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলামসহ বিএনপির কয়েকজন...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। সোমবার দুপুরে তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে একজনের...
যে বয়সে সন্তানদের কাঁধে ভর করে জীবনের শেষ সময়টা পার করার কথা, সেই বয়সে উল্টো পঙ্গু মেয়ের দেখভালের ভার কাঁধে নিয়ে দিন কাটাচ্ছেন বাগেরহাটের মোংলার শতবর্ষী এয়াকুব আলী সরদার ও প্রায় ৯০ বছর বয়সী পাগলি...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে অবশেষে কনসার্ট হয়েছে। সোমবার বিকেলে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ কনসার্টে সঙ্গীত পরিবেশ করে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’। প্রিয় ব্যান্ডের গান শুনতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর