মুক্তির তিন বছর পরও আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত ‘সাঁতাও’

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

১৪তম নেপাল-আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘সাঁতাও’। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছে খন্দকার সুমন পরিচালিত এই সিনেমা। 

মুক্তির তিন বছর পরও আন্তর্জাতিক উৎসবে পুরস্কৃত হওয়ায় খন্দকার সুমন গভীরভাবে আপ্লুত ও আনন্দিত। তিনি বলেন, ‘মুক্তির তিন বছর পরও সাঁতাও আন্তর্জাতিক উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে—এটা আমার জন্য ভীষণ আবেগের। এই স্বীকৃতি প্রমাণ করে, গল্প যদি সত্যিকারের মানুষের কথা বলে, তাহলে সময় কখনও তাকে পুরনো করে দেয় না।’

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এই উৎসবে বিশ্বের ২০টি দেশের ৪৩টি চলচ্চিত্র অংশগ্রহণ করে। এরমধ্যে ২০টি নেপালি এবং ১৯টি দেশের ২৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতায় স্থান পায়। বাংলাদেশ থেকে একাধিক চলচ্চিত্র এই উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে।

নেপাল-আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেয় বিভিন্ন দেশের ৪৩টি চলচ্চিত্র। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্যাটাগরির উল্লেখযোগ্য পুরস্কার

বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম: মেমোরিজ অব গ্লুমি মুনসুনস (সাঁতাও), খন্দকার সুমন

বেস্ট ইন্টারন্যাশনাল ফিমেল ফিল্ম: লেটার অব দ্য ফলেন লিভস, শায়লা রহমান তিথি

স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড (ইন্টারন্যাশনাল শর্ট): নো ডাইস, সাগর ইসলাম

বেস্ট ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি: নট শিডিউলড অর ফাইটিং টু লার্ন, ভিক্টোরিয়া গ্রেবেনিয়ুক

বেস্ট আফ্রিকান ফিল্ম: দ্য মাঙ্কি, বিশয় আদেল

বেস্ট ইন্টারন্যাশনাল শর্টফিল্ম: ব্লিউ, প্রবীণ কুমার নাগেন্দ্র

খন্দকার সুমন। ছবি: আইডিয়া এক্সচেঞ্জ

প্রসঙ্গত, উৎসবে আন্তর্জাতিক জুরি বোর্ডের প্রধান ছিলেন নেপালের প্রখ্যাত পরিচালক ও প্রযোজক রাজু কেসি। জুরি বোর্ডে আরও ছিলেন বাংলাদেশি নির্মাতা সুপিন বর্মণ, দক্ষিণ আফ্রিকার প্রযোজক ও সমালোচক ক্যাথরিন সোফিয়ানো প্রমুখ। জাতীয় জুরি বোর্ডেও ছিলেন নেপালের চলচ্চিত্রাঙ্গনের একাধিক খ্যাতিমান ব্যক্তিত্ব।

সোমবার (১৯ জানুয়ারি) উৎসবের সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হয়। ব্যক্তিগত ব্যস্ততার কারণে নির্মাতা খন্দকার সুমন নেপালে উপস্থিত থাকতে পারেননি। তিনি উৎসব পরিচালক ডাব্বু ক্ষেত্রির মাধ্যমে সুসংবাদটি জানতে পারেন।

এর আগেও সাঁতাও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। গ্রামীণ বাংলাদেশের জীবনসংগ্রাম, আবহাওয়া পরিবর্তন, অর্থনৈতিক টানাপোড়েন এবং মানবিক সম্পর্কের সূক্ষ্ম বয়ান তুলে ধরা এই চলচ্চিত্র ইতিমধ্যে সমকালীন চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ কাজ হিসেবে স্বীকৃত।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর