চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে আসা যুবককে গুলি করে খুন

আপডেট : ০৮ মে ২০২৬, ০৭:৩৪ এএম

চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে এসে সন্ত্রাসীদের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছে এক শিশু। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে রৌফাবাদ এলাকায় হঠাৎ দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এসময় রাজু বাসা থেকে বের হলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তার বাড়ি রাউজানে।

ঘটনার সময় রেশমী নামে এক শিশু গুলিবিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর নিহতের মরদেহ একই হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ কমিশনার ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের মহাতারকাখচিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
লোডিং...

এলাকার খবর