সমাপনী মঞ্চে ঝড় তুলবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক জমকালো আয়োজন। বিনোদন, প্রযুক্তি ও ক্রীড়ার মেলবন্ধনে এবারের ফাইনালকে স্মরণীয় করে তুলতে নজিরবিহীন পরিকল্পনা নিয়েছে ফিফা।

সমাপনী অনুষ্ঠান শুরু ম্যাচের আগে

ফাইনাল শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে, স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ১৯ জুলাই রাত সাড়ে ১১টা) শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন মার্কিন র‌্যাপার ও গায়ক পোস্ট মালোন।

তার সঙ্গে পারফর্ম করবেন ইতালির লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, ব্রিটিশ তারকা রবি উইলিয়ামস এবং জনপ্রিয় স্ট্রিমার আইশোস্পিড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হলিউড অভিনেতা টম ক্রুজ। ম্যাচ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন।

বিশ্বকাপে প্রথমবার ‘হাফটাইম শো’

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে যুক্ত হচ্ছে সুপার বোলের আদলে ‘হাফটাইম শো’। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের সৃজনশীল পরিচালনায় রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

প্রথমার্ধ শেষে ১৫ মিনিটের বিরতির পরিবর্তে এবার বিরতি হবে ১৭ মিনিট। সেই সময় মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, বিটিএস, জাস্টিন বিবার ও বার্না বয়। পাশাপাশি বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেলের নেতৃত্বে থাকবে অর্কেস্ট্রা পরিবেশনা। শিশু দর্শকদের জন্য থাকবে সেসামি স্ট্রিট ও দ্য মাপেটসের জনপ্রিয় চরিত্রদের উপস্থিতিও।

ইতিহাসের সবচেয়ে দামি সমাপনী
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে টিকিটের দামও ছুঁয়েছে নতুন উচ্চতা। টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭ হাজার ৫৯৫ ডলার। মাত্র তিন দিনেই দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ।

অন্যদিকে টিকপিক জানিয়েছে, ফাইনালের গড় টিকিট মূল্য ১১ হাজার ৩২৭ ডলার, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফাইনালের রেকর্ড গড়েছে। এই মূল্য এনএফএল সুপার বোল ও এনবিএ ফাইনালের গড় টিকিট মূল্যকেও ছাড়িয়ে গেছে।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
বিশ্ব চলচ্চিত্রে ফুটবলকে কেন্দ্র করে নানা ধরনের সিনেমা রয়েছে, তবে সেই তুলনায় ক্রীড়ানির্ভর চলচ্চিত্রে ঢালিউড অনেকটাই পিছিয়ে! তবে একেবারে শূন্য বলা যাবে না! ঢালিউডেও ফুটবল উঠে এসেছে রুপালী পর্দায়!...
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ভাসছে গোটা বিশ্ব। এবারের আসরে দুর্দান্ত সেভ করে একের পর এক চমক দেখাচ্ছেন বেশ ক’জন গোলকিপার। রোববার (২১ জুন) মধ্যরাতে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে গোলশূন্য ড্র করেছে ইরান।...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর