ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত-চীনে অর্ধশতাধিক প্রাণহানি

ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে সতর্কতা জারি করা হয়েছে।

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৮ পিএম

এশিয়ার কয়েকটি দেশে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। ভারী বৃষ্টিতে ভারতের দিল্লিতে ভবন ধসে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহের টানা বর্ষণে দেশটির মহারাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। চীনে ঝড়, বন্যা ও ভূমিধসে কয়েকদিনে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। 

মৌসুমি বৃষ্টির দাপটে ভারতের বিভিন্ন রাজ্যে বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত গুজরাট। টানা বর্ষণে সুরাটসহ বিভিন্ন জেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

মহারাষ্ট্র, গোয়া ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি রয়েছে। রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে অরেঞ্জ ও রেড অ্যালার্ট বহাল রয়েছে। কর্ণাটক, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিমবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রঝড় ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী বৃষ্টির পূর্বাভাসে হিমাচল প্রদেশে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

দক্ষিণ ও মধ্য চীনের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। টানা বর্ষণে নদীর পানি বেড়ে যাওয়ায় বাঁধ ভেঙে বহু এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক লাখ মানুষ, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অনেক পরিবার। একই সঙ্গে শক্তিশালী টাইফুন বাভির সম্ভাব্য আঘাত মোকাবিলায় উপকূলীয় এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে।

এদিকে তাইওয়ানে টাইফুন বাভিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও উপকূলীয় জলোচ্ছ্বাসের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় ২৯ হাজার সেনাসদস্য।

ভিয়েতনামের উত্তরাঞ্চলে টানা বর্ষণ ও টাইফুন মেইসাকের প্রভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এখনও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করেছে সরকার।

থাইল্যান্ডের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশেও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারেন এবং নিজেকে দেশটির ‘এক নম্বর টার্গেট’ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরান আবার হামলা...
ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। এখনও নিখোঁজ অন্তত ৪ জন। এদিকে, গত ২ দিনে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রে অন্তত ১৩ জনের মৃত্যু ও ১০ জন আহত...
ইরানের পবিত্র শহর কোমে নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। শহরটিতে আজ আরেকটি শোকযাত্রা অনুষ্ঠিত হবে। রয়টার্স জানিয়েছে এ খবর।
যুক্তরাষ্ট্রে হিট ডোমের প্রভাবে ভয়াবহ তাপপ্রবাহে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ২০টির বেশি অঙ্গরাজ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং প্রায় ১৪ কোটি মানুষ চরম দাবদাহের ঝুঁকিতে রয়েছেন।
শেয়ারবাজারে দুর্নীতি ও অনিয়মের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আদালতে বিশেষ বেঞ্চ গঠন করা হবে। একই সঙ্গে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা পুঁজিবাজার ট্রাইব্যুনালও শিগগির সক্রিয় করা হবে। বৃহস্পতিবার রাজধানীতে...
রাজধানীর মেট্রোরেলের এমআরটি-৬ প্রকল্প এবার পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে। আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন। এর আগে জানুয়ারি থেকে শুরু হবে পরীক্ষামূলক ট্রেন চলাচল।...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘একটি হুশিয়ারি দিতে চাই, একটা আল্টিমেটাম দিতে চাই—জাতীয় নির্বাচনের মতো সরকার থেকে শুরু করে প্রশাসনের কেউ যদি বিন্দুমাত্র...
প্রায় দুই দিন ধরে আটকে থাকা প্রায় ৮০ পর্যটক আজ সাজেক থেকে ফিরেছে। সকালে তারা সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তা তারা গন্তব্যে ফিরেছে। অতি জরুরি প্রয়োজন থাকায় নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় তারা...
লোডিং...

এলাকার খবর