খামেনি হত্যার প্রতিশোধে ছেলে মোজতবার কঠোর বার্তা

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর তাঁর ছেলে দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক কঠোর লিখিত বার্তা দিয়েছেন। বাবার হত্যার প্রতিশোধ নেওয়া ‘অবশ্যম্ভাবী’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘এটি কোনো ব্যক্তির উপস্থিতির ওপর নির্ভর করে না; এই প্রতিশোধ নেওয়া হবেই।’

বাবার মৃত্যুর পর এবং ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পাওয়ার পর মোজতবাকে এখনো প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি পরিবারের সদস্যদের জানাজা বা দাফনেও তিনি উপস্থিত ছিলেন না। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্যমতে, নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে এক বার্তায় মোজতবা খামেনি তাঁর বাবা এবং সাম্প্রতিক যুদ্ধে নিহতদের জন্য ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার আহ্বান জানান।

বার্তায় মোজতবা বলেন, ‘এই বিষয়টি আমার ব্যক্তিগত উপস্থিতি বা অন্য কর্মকর্তাদের উপস্থিতির ওপর নির্ভর করে না। আমরা উপস্থিত থাকি বা না থাকি, এটি ঘটবেই। খুব শিগগির বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষ এই ঐশী মিশনের একটি করে অংশ বাস্তবায়ন করবে।’

মোজতবা খামেনিআলী খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে নতুন এই ইরানি নেতা আরও বলেন, ‘আমরা আপনার পবিত্র রক্ত এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ অপরাধী ও কলঙ্কিত হত্যাকারীদের কাছ থেকে নেওয়ার অঙ্গীকার করছি। এই প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং এটি অবশ্যই বাস্তবায়িত হতে হবে।’

এদিকে ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে—গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুমকি দিয়ে লিখেছেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে মার্কিন সামরিক বাহিনী ইরানের সব অঞ্চলে সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাতে প্রস্তুত এবং ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর প্রথম দিকেই আলী খামেনি নিহত হওয়ার পর থেকে ‘প্রতিশোধ’ ও ‘সমঝোতা’র বিষয়টি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় সমীকরণ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে যুক্তরাষ্ট্র। ইরান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করলে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প।
আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি অস্বীকার করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। হরমুজ প্রণালির পরিস্থিতি অবনতির ফলে জ্বালানি...
চার দশক আগে রক্তক্ষয়ী যুদ্ধে মুখোমুখি ছিল ইরান ও ইরাক। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দুই দেশের সম্পর্কের বাস্তবতা। মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায়...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতির জন্য ৮০০ কোটি টাকার একটি কর্মপরিকল্পনা ঘোষণা করে সরকার। পিপিআরসির আলোচনায় সংশ্লিষ্টরা বলেন, এই খাতকে শুধুমাত্র শিল্প বা সাংস্কৃতিক...
ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে...
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যায় তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর...
৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা দিয়ে। ২০০২ সালে জার্মানিকে হারিয়ে সর্বশেষ শিরোপা জেতার পর সেলেসাওরা আর বিশ্বমঞ্চের সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে পারেনি। এবার কার্লো...
লোডিং...

এলাকার খবর