হাঁস খাওয়ার অভিযোগ তুলে দুটি কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যা

পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়ারপুরে হাঁস খাওয়ার অভিযোগে দুটি কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাণী নির্যাতনের অভিযোগে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হয়েছে।

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম

খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো দুটি প্রাণীর জীবন থেমে গেল মানুষের লাঠির আঘাতে। পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়ারপুর ইউনিয়নের খেজুরতলা এলাকায় হাঁস খাওয়ার অভিযোগ তুলে দুটি কুকুরকে রশিতে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকের মধ্যে সমবেদনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার খাবারের খোঁজে এলাকায় ঘুরছিল কুকুর দুটি। এ সময় হাঁস খাওয়ার অভিযোগ তুলে জহির হাওলাদার ও মনজু হাওলাদার নামে দুই ব্যক্তি রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে কুকুর দুটিকে নির্মমভাবে মারধর করেন। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় কুকুর দুটি।

স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে খাবারের অভাবে কুকুর দুটি আশপাশে খাদ্যের সন্ধান করত। ক্ষুধার তাড়নায় কোনো প্রাণী মানুষের বসতিতে এলে তাকে পিটিয়ে হত্যা অমানবিক। এমন আচরণ উচিত নয়। তারা বলছেন, সামান্য সহানুভূতি দেখানো হলে হয়তো দুটি প্রাণের এভাবে মৃত্যু হতো না।

ঘটনার পর প্রাণীপ্রেমী ও সচেতন নাগরিকেরা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পশুকল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী কোনো প্রাণীর ওপর অপ্রয়োজনীয় নির্যাতন বা হত্যা দণ্ডনীয় অপরাধ।

তবে অভিযোগের বিষয়ে জহির হাওলাদার ও মনজু হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে পটুয়াখালী সদর উপজেলার দুটি কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে প্রাণিসম্পদ বিভাগ। আদালত মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি...
নেত্রকোণা সদরে নিজ ঘর থেকে মাহফুল মিয়া (৩৫) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, জমি বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পটুয়াখালীর বাউফলে সরকারি একটি নিয়োগ পরীক্ষা ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরীক্ষা চলাকালে অননুমোদিত ব্যক্তির প্রবেশ, বাইরে থেকে ভিডিও ধারণ এবং নিয়োগে প্রভাব বিস্তারের অভিযোগকে কেন্দ্র করে মুখোমুখি...
টানা বৃষ্টি, বৈরী আবহাওয়ার প্রভাবে ভোলায় মেঘনা নদীর ভাঙন তীব্র রূপ নিয়েছে। বিশেষ করে জেলা শহর থেকে মাত্র ৩ কিলোমিটার দূরের শিবপুর ইউনিয়নসহ আশেপাশের এলাকায় ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে...
বিশ্ব অর্থনীতিতে নতুন ঝুঁকি
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আবারও নাড়িয়ে দিয়েছে বৈশ্বিক আর্থিক খাতকে। মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, পাশাপাশি বাড়ছে মূল্যস্ফীতির শঙ্কা। চাপে রয়েছে ট্রেজারি বন্ড ও...
স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের ফ্রান্স ও স্পেন। দুই দেশের তিন লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তীব্র বাতাস ও অসহনীয়...
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেনাবাহিনীর পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে মেধা, সততা, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাকে সর্বোচ্চ...
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও ঝরেপড়া রোধে মিড-ডে মিল কর্মসূচি গ্রহণ করে সরকার। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিল থেকে নবীনগর উপজেলার ২১৯টি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর