বিজয়ের পর রাজনীতিতে আসছেন ধানুশ?

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনীতিতে আনুষ্ঠানিক প্রবেশের পর এবার একই পথে হাঁটতে পারেন কি না, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে অভিনেতা ধানুশকে ঘিরে। সম্প্রতি চেন্নাইয়ে তাঁর ফ্যানক্লাব আয়োজিত এক রক্তদান শিবিরে দেওয়া বক্তব্যের পর থেকেই তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে এই জল্পনা আরও তীব্র হয়েছে।

অনুষ্ঠানে ধানুশ বলেন, এত মানুষ একসঙ্গে জড়ো হওয়াটাই একটি বড় শক্তি। এই ঐক্যকে শুধু অডিও লঞ্চ বা ভক্তদের মিলনমেলায় সীমাবদ্ধ না রেখে সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত। তিনি ভক্তদের নিজ নিজ এলাকার মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ধানুশের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মনে করছেন, এটি হয়তো তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত। জল্পনাকে আরও উসকে দিয়েছে একটি কাকতালীয় ঘটনা। ২০০৯ সালের ২৭ জুলাই থালাপতি বিজয় তাঁর রাজনৈতিক সংগঠন ‘বিজয় মক্কল ইয়াক্কাম’-এর পতাকা উত্তোলন করেছিলেন। ঠিক একই তারিখে, ২৭ জুলাই ২০২৬ সালে, ধানুশের ফ্যানক্লাবও নিজেদের পতাকার অধীনে বড় পরিসরে রক্তদান ও সমাজসেবামূলক কর্মসূচি পালন করেছে।

৪২ বছর বয়সী ধানুশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং ‘পাশের বাড়ির ছেলে’ হিসেবে গড়ে ওঠা ভাবমূর্তি অনেকের ধারণা, ভবিষ্যতে তাঁকে রাজনীতিতে নিয়ে আসতে পারে। কেউ কেউ মনে করছেন, আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠন করতে পারেন। আবার কেউ ধারণা করছেন, তিনি থালাপতি বিজয়ের দলেই যোগ দিতে পারেন।

তবে এখন পর্যন্ত ধানুশ নিজে কোনো রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেননি কিংবা নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিতও দেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তাঁর বক্তব্য মূলত সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভক্তদের সম্পৃক্ত করার আহ্বান হিসেবেই দেখা উচিত।

একই অনুষ্ঠানে ধানুশ নিজের পরিচালিত ছবি ‘রায়ণ’ নিয়েও খোলামেলা মন্তব্য করেন। তিনি স্বীকার করেন, ২০২৪ সালে তাঁর ছবির চেয়েও ভালো তামিল সিনেমা মুক্তি পেয়েছিল। কাজের দিক থেকে শিগগিরই তাঁকে ‘ওম: চ্যাপ্টার ১’ এবং ‘তামিঝ মুরুগান’ ছবিতে দেখা যাবে।

 

 

ঘোষিত হলো ৭৮তম এমি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল টেলি-দুনিয়ার মর্যাদাপূর্ণ এই পুরস্কার আয়োজন। এবারের আসরে সবচেয়ে বেশি...
বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বাঁধন। একইসঙ্গে ইতালিতে ঘটনার পর স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া নিরাপত্তা ও...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ককটেলের বিস্ফোরণ হয়। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ...
কুয়াকাটার অদূরে পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে স্থাপনা নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধোলাইর মার্কেটের পশ্চিম পাশে গত চার...
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
আগামী ১৯ বা ২০ সেপ্টেম্বরে (রোববার) সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। এর আগে বৃষ্টি কম হবে বললে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর