‘দৃশ্যম’-এর ‘মূল গল্পের’ রূপকার কেইগো হিগাশিনো আর নেই

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০১:৩০ পিএম

বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

হিগাশিনোর মৃত্যুর খবরে বিশ্বজুড়ে সাহিত্যপ্রেমীদের পাশাপাশি ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যেও তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মালয়ালম সুপারহিট সিনেমা ‘দৃশ্যম’-এর সঙ্গে তাঁর জনপ্রিয় উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর কাহিনিগত কিছু মিল নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচক ও দর্শকদের মধ্যে বিতর্ক রয়েছে। বলা হয়ে থাকে সিনেমার মূল গল্পের রূপকার তিনিই। যদিও ‘দৃশ্যম’-এর নির্মাতা জিতু জোসেফ বরাবরই দাবি করেছেন, ছবিটি কোনো নির্দিষ্ট উপন্যাসের সরাসরি রূপান্তর নয়; এটি একটি স্বতন্ত্র মৌলিক গল্প।

ওসাকায় জন্ম নেওয়া কেইগো হিগাশিনো ১৯৮৫ সালে ‘হোকাগো’ (আফটার স্কুল) উপন্যাসের জন্য মর্যাদাপূর্ণ এদোগাওয়া রাম্পো পুরস্কার জিতে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন। পরবর্তী কয়েক দশকে তিনি জাপানের অন্যতম জনপ্রিয় রহস্য-সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত হন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘হিমিৎসু’, ‘বিয়াকুইয়াকো’ (জার্নি আন্ডার দ্য মিডনাইট সান) এবং ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’। শেষোক্ত উপন্যাসের জন্য তিনি ২০০৬ সালে নাওকি পুরস্কারে ভূষিত হন।

জীবদ্দশায় হিগাশিনো ১০৬টি বই লিখেছেন। জাপানে তাঁর বইয়ের বিক্রি ১০ কোটিরও বেশি কপি ছাড়িয়েছে। চীন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশেও তাঁর বই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি মিস্ট্রি রাইটার্স অব জাপানের সভাপতির দায়িত্ব পালন করেন।

হিগাশিনোর আরেকটি জনপ্রিয় সৃষ্টি ‘গ্যালিলিও’ সিরিজ, যা একাধিকবার চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে রূপান্তরিত হয়েছে। তাঁর মৃত্যুতে রহস্য-সাহিত্যের জগতে এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল।

দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
সরকার যে কোনো মূল্যে দেশের পরিবর্তন আনতে চায় উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর...
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে ককটেলের বিস্ফোরণ হয়। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ...
কুয়াকাটার অদূরে পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে স্থাপনা নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধোলাইর মার্কেটের পশ্চিম পাশে গত চার...
আগামী ১৭ তারিখের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পাওয়া সিদ্ধান্তে স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে ইসিতে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর