‘গজনি’খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম

‘গজনি’খ্যাত জনপ্রিয় তেলুগু অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। মঙ্গলবার (৪ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর 

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ব্লাড ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন অভিনেতা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ ভারতীয় সিনেদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে তেলুগুর পাশাপাশি হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালম ছবিতেও অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘গজনি’তে খলনায়কের চরিত্রে অভিনয় করেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। তাঁর অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, ২০০৮ সালে আমির খান অভিনীত গজনি’র হিন্দি রিমেকেও একই চরিত্রে তাঁকে নেওয়া হয়।

শুধু গজনি নয়, আমির খানের ‘লগান’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল প্রদীপ রাওয়াতকে। এ ছাড়া টেলিভিশনের দর্শকদের কাছে তিনি আজও পরিচিত বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর অশ্বত্থামা হিসেবে। দ্রোণাচার্যের পুত্রের চরিত্রে তাঁর অভিনয় ঘরে ঘরে জনপ্রিয়তা এনে দিয়েছিল।

১৯৮৫ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘মেরি জং’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন প্রদীপ রাওয়াত। এরপর ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘ভীরম’সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তিনি। ২০০৪ সালে এস এস রাজমৌলি পরিচালিত ‘সায়ে’ ছবির মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
কাপড় উৎপাদনের খরচ বাড়ায় লোকসান গুনছেন সিরাজগঞ্জের তাঁতিরা। বাজারে দাম না পাওয়ায় পুঁজি হারিয়ে বন্ধ হয়েছে অন্তত ১ লাখ তাঁত। তবে কর্মকর্তারা বলছেন, ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখতে বেশ কিছু উদ্যোগ...
২০২৫-২৬ অর্থবছরে পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩৮ দশমিক আট বিলিয়ন ডলার। বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অংশ ৯ দশমিক এক শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির এক প্রতিবেদনে এ তথ্য উঠে...
সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর কনটেইনার হ্যান্ডলিংয়ে ৯ দশমিক ৮৫ শতাংশ ‘ফুয়েল সারচার্জ’ আরোপের ঘোষণা দিয়েছে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন- 'বিকডা'। কর্মকর্তাদের দাবি, এটি বাড়তি...
চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বাড়ছে মৃত্যু। চলতি মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চার শিশুসহ ১১ জন। চিকিৎসকরা বলছেন, আক্রান্তের শুরুতেই গুরুত্ব না দেওয়া ও হাসপাতালে নিতে দেরি হওয়ায় বাড়ছে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর