দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সরছে মার্কিন সেনা

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৫:২০ পিএম

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে ইরাকের প্রধানমন্ত্রীর দপ্তর। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে আইএস-বিরোধী বৈশ্বিক জোটের সামরিক অভিযান শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের সময়সীমাকে চূড়ান্ত বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

অর্থাৎ, আগামী ১ অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনা থাকবে না। দিনটিকে ইরাকের জন্য ঐতিহাসিক বলেও জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর।  

এর আগে, জুলাইয়ের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল জাইদি। সফরকালে মার্কিন সেন্ট্রাল কমান্ড, কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে সেনা প্রত্যাহারের সময়সীমার বিষয়ে একমত হন তারা। 

উল্লেখ্য, ২০০৩ সালে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান শুরুর মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনা মোতায়েন শুরু হয়।

গত সপ্তাহে সৌদি আরব-তুরস্কের সাথে ত্রিপক্ষীয় সামরিক চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তান আবারও ইরান-যুক্তরাষ্ট্রের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,...
এখনও ক্ষুধার সঙ্গে লড়াই করছে গাজার শিশুরা। ২০২৫ সালের দুর্ভিক্ষের ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে তৈরি হয়েছে খাদ্য সংকটের শঙ্কা। জাতিসংঘ সতর্ক করে বলছে, গাজার বড় একটি অংশ এখন চরম খাদ্য...
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৩০ জন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করেছে মেহের নিউজ। গতকাল শনিবার টেলিগ্রামে ভিডিও প্রকাশ করে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা।
রাজধানীর মগবাজারে একটি ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 
ইসরায়েলের সামরিক বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে লেবাননের দক্ষিণাঞ্চলে ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, জরুরি সেবা বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এই অভিযোগ তুলেছেন। 
বন্ধ রিকশা গ্যারেজের শাটারের বাইরে রক্তের দাগ। ভেতরে তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল গ্যারেজ মালিক আব্দুর রহমানের গলাকাটা মরদেহ। গ্যারেজে থাকা টাকা লুটেরও অভিযোগ উঠেছে।
এক্সিম, এসআইবিএল ও ফার্স্ট সিকিউরিটির পর এবার ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বও বুঝে নিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এর মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত পাঁচটি ব্যাংকের দায় ও সম্পদ...
লোডিং...

এলাকার খবর