রাফীর ‘লায়ন’-এ থাকছেন না জিৎ

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমা নিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন টালিউড অভিনেতা জিৎ। দুই বছর আগে ঘটা করে সিনেমাটির ঘোষণা এলেও নানা জটিলতায় এত দিন শুটিং শুরু হয়নি। এবার জিৎ জানিয়ে দিলেন, সিনেমাটিতে আর অভিনয় করছেন না তিনি।

২০২৪ সালে জিতের জন্মদিনে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। পরে ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে-ও সিনেমাটির খবর নিশ্চিত করেন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা রায়হান রাফী। তবে নির্মাণের বিশাল পরিসর ও নানা কারণে শুটিং শুরুতে দেরি হচ্ছে বলে সে সময় জানিয়েছিলেন তিনি।

এরপর কেটে গেছে দীর্ঘ সময়। কিন্তু সিনেমাটি নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি। শেষ পর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন জিৎ।

আজ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জিতের নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। সিনেমাটির প্রচারণায় ব্যস্ত এই অভিনেতা বিভিন্ন সংবাদমাধ্যম ও ইউটিউবারকে সাক্ষাৎকার দিচ্ছেন। এমনই এক সাক্ষাৎকারে ‘লায়ন’ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে জিৎ বলেন, ‘সিনেমাটি হচ্ছে না। এর পেছনে নানা কারণ আছে। যে প্রযোজক পরিকল্পনা করছিলেন, যাকে ধরেই সিনেমাটি নিয়ে এগোচ্ছিলাম, সে এখন খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আর বাংলাদেশ ও ভারতের সম্পর্কটাও খারাপ হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘মাঝখানে বাংলাদেশে যে সরকার এসেছিল, তারা বিষয়টি ঠিকঠাক সামলাতে পারছিল না। যখন একটি বিষয় থেমে যায়, তখন সেটি আবার শুরু করতে অনেক সময় লেগে যায়।’

জিৎ জানান, সিনেমাটির কাজ আবার শুরু করার বিষয়ে আগ্রহী ছিলেন রায়হান রাফী। তবে নির্মাতার সেই প্রস্তাবে আর রাজি হননি তিনি। নিজের সিদ্ধান্তের কথা রাফীকেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বলে জানান জিৎ।

‘লায়ন’-এ জিতের সঙ্গে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের। এর আগে রাফী জানিয়েছিলেন, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি। বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও এতে যুক্ত হওয়ার কথা ছিল।

তবে জিৎ সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথা প্রকাশ্যে জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি রায়হান রাফী।

‘লায়ন’ শুটিং ফ্লোরে না গড়ালেও নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাফী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আন্ধার’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিনসহ অনেকে। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে রাফীর ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং। আফরান নিশো অভিনীত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট।

মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। সেখানেই গত ১০ আগস্ট রাত ১০টা ৩৩ মিনিটে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। জেনিফা ও জোবায়ের আলম দম্পতির এটি প্রথম...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
অস্ত্রোপচার সফল হয়েছিল, চিকিৎসকেরা রেখেছিলেন নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ রক্ষা হলো না। কিডনি প্রতিস্থাপনের এক দিন পরই আইসিইউতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নাট্যকার তানিন রহমান। বৃহস্পতিবার...
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন...
রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর একটি বাসায় চুরি করতে ওপরে ওঠার সময় তিনতলার কার্নিশ থেকে পড়ে মো. সেলিম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য...
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারিতে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চলছে দুর্ঘটনা কবলিত জাহাজের গ্যাস অপসারণের কাজ। 
ইরানে যখন নজিরবিহীন হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র, তখনই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার চিত্র তুলে ধরেছে রুশ গণমাধ্যম আরটি। তাদের প্রতিবেদন বলছে, ইরানের সঙ্গে যুদ্ধে ব্যাপক হারে কমেছে...
বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের বন্ধনই দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর