বাঁধনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরার পর আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি ও তাঁর পরিবারের খোঁজ-খবর নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে অভিনেত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুকের সেই পোস্টে বাঁধন লিখেছেন, ‘আজ আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তাঁর এই আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে যেমন আশ্বস্ত করেছে, তেমনি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার আস্থাকেও আরও দৃঢ় করেছে।’

‘গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ’—এমনটা উল্লেখ করে বাঁধন বলেন, ‘সেই জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখন নাগরিকের আস্থার জায়গাটি আরও শক্তিশালী হয়।’

বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার, পুলিশ বিভাগসহ দেশে-বিদেশের যাঁরা ইতালির ওই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান বাঁধন। 

সবশেষে তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে—অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না। আজ আমরা আবারও দেখেছি, মানুষ যখন ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হয়, তখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি আরও বহুগুণ বেড়ে যায়। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত দায়িত্ব একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা।’

প্রসঙ্গত, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত এ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতেই ইতালি গিয়েছিলেন বাঁধন। ৮৩তম ভেনিস উৎসবে বাংলাদেশি সিনেমাটি ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে। তবে সেই চলচ্চিত্র উৎসব চলাকালেই একটি পার্কে ঘুরতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও শারীরিক হেনস্তার শিকার হয়েছেন এই অভিনেত্রী।

বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বাঁধন। একইসঙ্গে ইতালিতে ঘটনার পর স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া নিরাপত্তা ও...
আফরান নিশো, জয়া আহসান, মোশাররফ করিম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, প্রীতম হাসান, শিহাব শাহীন, রায়াহান রাফী, শঙ্খ দাশগুপ্ত, রুমানা রশীদ ঈশিতাসহ দেশের মিডিয়াঙ্গনের সম্মানিত, গুণী ও জনপ্রিয়...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
এর একজন চট্টগ্রাম রয়্যালসের সাবেক মালিক আবদুল কাইয়ুম রাশেদ এবং অন্যজন দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম রয়্যালসের সাবেক ম্যানেজার আমিন খান। অভিযুক্ত দুজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। আজ বৃহস্পতিবার...
বিদ্যুৎ সংকটে ব্যবসা টিকিয়ে রাখতে দেশের সব বাজার ও বিপণিবিতানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে...
ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে ও নিয়মিত কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অ্যাপ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মো....
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর