প্যারিসে হেমন্ত মুখোপাধ্যায়ের গানে মাতবেন প্রবাসীরা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।

আয়োজকরা জানান, অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটি পর্বে। প্রথম পর্বে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টির ওপর একটি ধ্রুপদী নৃত্য, যা পরিবেশন করবেন প্যারিসের সুপরিচিত নৃত্যদল ‘নৃত্যজ্ঞান’। দ্বিতীয় পর্বে বাংলা সংগীত জগতের ধ্রুবতারা হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী গান নিয়ে অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এ ছাড়াও বাংলা গানের স্বর্ণালি যুগের ধারা নিয়ে থাকবে বিশেষ পরিবেশনা। 

এদিন গান পরিবেশন করবেন কলকাতার সংগীতশিল্পী সৌমেন অধিকারী এবং তাঁর সহশিল্পী অনুভব চ্যাটার্জি ও সাগর বড়ুয়া।

প্রযোজনা সংস্থা তৌরযাত্রিক জানিয়েছে, প্যারিসে বসবাসরত বাংলাভাষী মানুষকে পুরনো দিনের গানের সুরে বিমুগ্ধ করতেই এই আয়োজন। সেইসঙ্গে সাহিত্যপ্রেমী ফরাসিদের সোনালি দিনের বাংলা গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে উৎসর্গ করে এবারের আয়োজন। 

তৌরযাত্রিকের বিশ্বাস, এই সংগীতসন্ধ্যার সুরের মূর্ছনা সুদূর প্রবাসে বাংলার শিকড়, নূতন প্রজন্মের সঙ্গে পুরাতনের মেলবন্ধন তৈরি করবে; একইসঙ্গে ফরাসিদের মাঝে পৌঁছে দেবে বাংলার সুর।

প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মায়ের আইফোন নিয়ে...
তিন প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে নিজ প্রশাসন সম্পর্কে বৈরী ও ভুয়া খবর পরিবেশনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংবাদমাধ্যমগুলো হলো সিএনএন, এমএসনাউ এবং...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসে কমার পর আগস্টে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। গেল মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ এবং...
পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি এবং সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা করা হলে বিশ্বের সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল...
লোডিং...

এলাকার খবর