ডিএসএ সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানাই: মার্কিন মুখপাত্র মিলার 

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৪:০৮ পিএম

বাংলাদেশ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংস্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে নতুন আইনকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকারের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।  

ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘বিতর্কিত আইন সংস্কার এবং মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের প্রতিশ্রুতিকে যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। আমরা আগেই বলেছি, ডিজিটাল নিরাপত্তা আইন সমালোচকদের গ্রেপ্তার, আটক এবং মুখ বন্ধ করতে ব্যবহৃত হয়েছে।’

মত প্রকাশের স্বাধীনতা খর্বের দাবি তুলে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ সংশোধনের দাবিতে অনেক দিন ধরেই সরব ছিল বিভিন্ন দেশি-বিদেশি সংগঠন। এ নিয়ে আন্দোলনও হয়েছে। নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন প্রতিনিধিরা ধারাবাহিকভাবে বাংলাদেশ সফরের সময় এই আইন নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। 

এরমধ্যেই বিতর্কিত এই আইনটি পরিবর্তনের উদ্যোগ নেয় সরকার। আগের আইনটিকে প্রতিস্থাপন করে এবার করা হচ্ছে সাইবার নিরাপত্তা আইন-২০২৩। গত সোমবার আইনটির নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ডিজিটাল নিরাপত্তা আইনের অধিকাংশ ধারা নতুন আইনেও থাকবে। তবে বিতর্কিত বিভিন্ন ধারায় পরিবর্তন আনা হচ্ছে।

মার্কিন মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘এই আইনটি সংস্কারের বিষয়ে বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের যে প্রতিশ্রুতি রয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই। সকল অংশীদারকে যেন নতুন খসড়া সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনা করার সুযোগ দেওয়া হয় এবং এই আইনটিতে যেন আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা হয়, সে বিষয়ে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি।’

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয়...
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্কারোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর। এ বিষয়ে বাংলাদেশ,...
কৌশলগত কারণে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক গভীর হয়েছে; এমন মূল্যায়ন বিশেষজ্ঞদের। বলছেন, সবার আগে বাংলাদেশ নীতিকে অগ্রাধিকার দিয়ে বৈদেশিক সম্পর্ক বজায় রাখছে সরকার। তবে অভ্যন্তরীণ নীতি নির্ধারণে স্বকীয়তা...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর