বরিশালে নয় হাজার পিস ইয়াবা নিয়ে ইউপি সদস্যসহ আটক ৩

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৬:০৭ পিএম

বরিশাল জেলার গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ৮ হাজার ৯২৬ পিচ ইয়াবা ও ৩০ গ্ৰাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়াসহ স্থানীয় এক ইউপি সদস্য ও তার দুই সহযোগীকে (মা ও ছেলে) আটক করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ২০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম (বিপিএম)।

আটককৃতরা হলেন, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সোহেল সরদার (৩২), কক্সবাজার জেলার টেকনাফ থানার জাফরের বাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব লেদা (লামার পাড়া) গ্ৰামের হালিমা বেগম (৪০) ও তার ছেলে মোহাম্মদ ফোরকান (২২)। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রোববার বিকেলে গৌরনদী এলাকার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় স্থানীয় ইউপি সদস্য সোহেলসহ মোট তিন জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি প্যাকেটের মধ্যে ৪৭ টি নীল রংয়ের প্যাকেটে থেকে ৮ হাজার ৯২৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের ভাঙ্গা গুড়া এবং নগদ ২০ হাজার টাকাসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, আসামি হালিমা তার ছেলে ফোরকানকে নিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ঢাকা হয়ে গৌরনদী ইউপি সদস্য সোহেলের কাছে এসেছে। এর আগেও তারা একাধিক চালান নিয়ে গৌরনদী বিক্রি করে গেছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ইউপি সদস্য সোহেলের বিরুদ্ধে আরও দুইটি মাদক মামলা রয়েছে। সেই মামলায় সোহেল জেলও খেটেছেন। এছাড়া মাদক কারবারি হালিমার নামে বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা রয়েছে। তারা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা।
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ক্ষুরের আঘাতে যুবদলের দুই নেতা আহত হয়েছেন। এ ঘটনায় শেখ ইমরান শুভ (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে...
চার শ বছর বয়সী জিনের বাদশা সেজে শতাধিক মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে ২১ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম আব্দুল হামিদ।
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর