নওগাঁয় দুই সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪ পিএম

নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক কায়দায় নির্যাতন এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক হত্যা নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে শহরের মুক্তির মোড়ে বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ক্লিনিকের অপচিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নওগাঁর পত্নীতলায় মাহমুদুননবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক নির্যাতন এবং অপর দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং চাঁদাবাজির মিথা মামলা প্রত্যাহার করার  দাবি করা হয়। একই সাথে বন্ধ থাকা একটি স্থানীয় দৈনিক পত্রিকা অনৈতিক সুবিধা আদায়ের অসৎ উদ্দেশ্যে অবৈধ্যভাবে সংবাদ প্রকাশ করে। আইন অমান্য করে ওই পত্রিকার অনলাইনে এবং ফেইসবুক পেইজে সরকারি-বেসরকারি কমকর্তা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে বির্তকিত ভিডিও ও সংবাদ প্রকাশ করেছে। এতে মূল ধারার সাংবাদিকদের মানক্ষুন্নসহ নানা প্রশ্নের সম্মুক্ষীণ হতে হচ্ছে। এ অবস্থায় ওই ডিক্লারেশন বন্ধ থাকা স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশনার সাথে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোড় দাবি জানানো হয়েছে।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আহবায়ক সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সময়টিভির সাংবাদিক এম আর রকি, ডিবিসি নিউজের এ কে সাজু, এশিয়ান টিভির রাশেদুজ্জামান রাশেদ, মাহমুদুননবী বেলাল, সাব্বির আহমেদ, আব্দুল ওয়াদুদ, এশিয়ান টিভির মান্দা পশ্চিমাঞ্চল প্রতিনিধি আবু রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী মারুফ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় দেশরুপান্তর পত্রিকার পারভেজ রহমান,  বৈশাখী টিভির সাংবাদিক আরমান হোসেন রোমন, বিজনেস বাংলাদেশ পত্রিকার সবুজ হুসাইনসহ জেলার ৫ উপজেলার সাংবাদিকরা ও অংশগ্রহণ করেন।

চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় বিতর্কিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে চার দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। একই সঙ্গে তার প্রথম স্ত্রীকে নেওয়া হয়েছে এক দিনের...
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি নজরুল ও তার...
খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলিতে মারধরে আহত হয়ে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আজমুল হোসেন নিহতের ঘটনায় মামলা হয়েছে। 
সাইবার অপরাধ দমনের লক্ষ্যে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া এখনো চূড়ান্ত না হলেও ১৩ সেপ্টেম্বর সর্বসাধারণের মতামতের জন্য সংশোধনী প্রস্তাব প্রকাশ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...
বিড়ালকে নতুন করে চিনতে আর কতই বা বাকি আছে? পৃথিবীর ঘরে ঘরে থাকা পোষা বিড়াল থেকে শুরু করে জঙ্গলের বাঘ, চিতা, লেপার্ড—বিড়াল পরিবারের বেশির ভাগ সদস্যের সঙ্গেই তো বিজ্ঞানীদের পরিচয় বহুদিনের। কিন্তু...
নাটোরে দুই শিশুর বিরোধের জেরে বায়েজিদ নামে ৮ বছর বয়সী এক শিশুর হাতের আঙ্গুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরতলীর বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় এ...
নোয়খালীতে সেতুর কাজে রডের বদলে তাল ব্যবহারের ঘটনায় এলজিএডির বেগমগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম ও ওয়ার্ক এসিস্ট্যান্ট মো. মহিন উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া এ ঘটনায়...
লোডিং...

এলাকার খবর