উত্তর-পূর্বাঞ্চলে নদীর পানি বেড়ে বন্যার শঙ্কা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৫:১১ পিএম

টানা বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আবারও বাড়ছে। সুনামগঞ্জে সকাল থেকে বৃষ্টির কারণে সুরমা, জাদুকাটা, বৌলাই ও রক্তি নদীর পানি বাড়ায়, বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে বলে দাবি জেলা প্রশাসনের। এদিকে, লালমনিরহাটে তিস্তার পানি কমলেও নীলফামারীতে চর ও নিচু অনেক এলাকা তলিয়েছে।

সুনামগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুরমা, জাদুকাটা, বৌলাই ও রক্তিসহ বিভিন্ন নদীর পানি বাড়ছে। আগামী পাঁচ দিন থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বলছে আবহাওয়ার পূর্বাভাস।

বৃষ্টির কারণে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। এতে প্লাবিত হতে পারে জেলার নিচু এলাকা। তবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে।’

লালমনিরহাটে তিস্তার পানি বেড়ে কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। ধান, বাদামসহ বিভিন্ন ফসলের ক্ষেত তলিয়ে ক্ষতির শঙ্কায় কৃষক।

নীলফামারীতে চর ও নিচু এলাকাগুলোতে পানিতে তলিয়েছে অনেক বসতভিটা। এরইমধ্যে আগাম ফসল ঘরে তোলায় কৃষকের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। তবে দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সংস্কার না হওয়ায় নদীভাঙন ও বন্যার ঝুঁকিতে উদ্বেগে স্থানীয়রা।

উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির মাজার পুকুরের গজারি-মাদারি প্রজাতির কাছিমের সংখ্যা ও প্রজনন হার। এর জন্য জলবায়ু পরিবর্তন, পুকুরে পলিথিন, আবর্জনা ফেলা ও সরকারি উদ্যোগের...
প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আমির উদ্দিনকে মারধর করে আটকে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ওই রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত আমিরকে উদ্ধার করতে গিয়ে বিক্ষুব্ধ...
টাঙ্গাইলের ভূঞাপুরে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোফাজ্জল ওরফে মুফিজুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
নরসিংদীর ঘোড়াশালে মৃত ভেবে মুমূর্ষু ও রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে নির্জন স্থানে ফেলে যাওয়ার সময় মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা গুমের অভিযোগ তুলে ওই চালককে গণপিটুনি দিয়ে...
অর্থনৈতিক সুফলকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দিতে চায় সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসএমই খাত, স্টার্টআপ, এলডিসি উত্তরণ এবং কর সংস্কার নিয়েও গুরুত্বপূর্ণ...
সড়কে শৃঙ্খলা আনতে যানবাহনে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও রেডিও ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে,...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১২ জন এবং মোট শনাক্ত রোগী ৫ হাজার ৩১৭...
দেশের ব্যাংকিং খাতের ভিত মজবুত করা, অর্থনীতির পুনরুদ্ধার এবং কর্মসংস্থান তৈরিতে ৪৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বুধবার সংস্থার ঢাকা অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর মাধ্যমে ক্ষুদ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর