খালে মরা মুরগী ফেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ০২ জুন ২০২৪, ১০:০২ পিএম

পিরোজপুরের কাউখালীতে মরা মুরগী খালে ফেলে দেওয়া নিয়ে সংঘর্ষে মো. রব হাওলাদার (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।

এর আগে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের উত্তর নিলতী গ্রামে শনিবার সন্ধ্যার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। রব হাওলাদার উপজেলার উত্তর নিলতী গ্রামের মৃত মকবুল হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের কারণে একই এলাকার সঞ্জয় ঘোষের ফার্মের কিছু মুরগি মারা যায়। সঞ্জয় তাঁর ফার্মের ওই মরা মুরগিগুলো বস্তায় ভরে শনিবার দুপুরের দিকে নিহতের বাড়ির সামনের খালে ফেলে দেন। এ নিয়ে ওই এলাকার সংরক্ষিত মহিলা মেম্বার ও নিহতের ভাবি খাদিজা বেগম বিকেলে ৫টার দিকে বাড়িতে এসে সঞ্জয়ের কাছে  মরা মুরগিগুলো খালে ফেলে দেওয়ার কারণ জানতে চান। এ সময় সঞ্জয় অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এদিকে এ ঘটনার জেরে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্য খাদিজার কাছে ত্রাণের কার্ড বিতরণের বিষয় তোলেন সঞ্জয়ের বাবা সুভাস ঘোষ। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। বিষয়টি সমাধনেরন জন্য ইউপি সদস্য খাদিজা ইউপি চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান উভয়কে তাঁর অফিসে যেতে বলেন। পরে খাদিজা তাঁর লোকজন নিয়ে চেয়ারম্যানের কাছে যাওয়ার পথে সঞ্জয় ঘোষ ও সুলায়মান সরদারসহ ৪–৫ জন লাঠি দিয়ে তাদের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা তাদের পাশের একটি বাড়িতে টেনে নিয়ে মারধর করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় আ. রব হাওলাদার (৪৫), মুজিব হাওলাদার (৫৫), মো. সেলিম হাওলাদার (৪০), আশিক হাওলাদার (১৭), সঞ্জীব চন্দ্র ঘোঘ (৩২), সঞ্চয় ঘোঘ (৪০), আলিম হাওলাদার (৪৫), লিমন হাওলাদার, সুলায়মান সরদারকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক গুরুতর আহত রব হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রোববার বেলা ১২টার দিকে চিকিৎসাধীন রব হাওলাদার মারা যান।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর