স্ত্রী বিচ্ছেদের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন!

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৪৯ পিএম

স্ত্রী বিচ্ছেদের জেরে পিরোজপুরের ভান্ডারিয়ায় বন্ধুর হাতে জাফর আলী খান (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

নিহত জাফর পার্শ্ববর্তী ঝালকাঠির কাঠালিয়া উপজেলার উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের ছেলে এবং আওড়াবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
 
ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাঙ্গা গ্রামে একটি জানাজায় অংশ নেওয়া শেষে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তাঁর বন্ধু পূর্ব ভান্ডারিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানুর রহমান ও সহযোগীরা। সেখান থেকে গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানের সঙ্গে জাফরের বন্ধুত্বের সম্পর্ক ছিল। তারা নিয়মিত একজন আরেক জনের বাড়িতে যাতায়াত করত। এক পর্যায়ে জাফরের স্ত্রীর সঙ্গে মিজানের সম্পর্ক গড়ে ওঠে এবং ৩-৪ বছর আগে মিজান তাঁকে বিয়ে করে। এ নিয়ে জাফর ও মিজানের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জেরে জাফর তাঁর বন্ধু মিজানের ওপর হামলা করে এবং কুপিয়ে মিজানের হাতের দুইটি আঙুল বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনার জেরে বুধবার মিজানের গ্রাম থেকে জানাজায় অংশ নেওয়া শেষে ফেরার পথে জাফরের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে মিজান ও তাঁর সহযোগীরা। এরপর তাঁকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তাঁর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এরপর তাঁকে বরিশালে নেওয়ার পথে মৃত্যু হয়।
 
ভান্ডারিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মিলন মন্ডল বলেন, ‘এ ঘটনায় নিহত জাফরের স্ত্রী বাদী হয়ে ভান্ডারিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
ঢাকার নবাবগঞ্জের খাসরুল এলাকায় সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে মো. আলাউদ্দিন (২০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকেল ৪টার দিকে নবাবগঞ্জ থানাধীন খাসরুল এলাকায় এ দুর্ঘটনা হয়। পরে গুরুতর আহত...
বগুড়ার সান্তাহারে কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ট্রেন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের...
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার সময় লিঙ্গ কর্তনের ঘটনায় একজনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে...
আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টার বেশি কাউকে আটক রেখে গ্রেপ্তার না দেখালে এবং আইনি লড়াইয়ের সুযোগ না দিলে, বাকি সময়টুকু গুম হিসেবে গণ্য হবে। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানান...
আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা হয়। 
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর