পটুয়াখালীতে নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ মে ২০২৫, ০১:৩৪ পিএম

পটুয়াখালীর মহিপুরে নদী থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। এখন তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ওই ব্যক্তির পরনে একটি কালো প্যান্ট ছিল। 

পুলিশ ও স্থানীয় জানায়, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।  স্থানীয়দের ধারণা, মরদেহটি খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভারানী খাল হয়ে বড়ইতলা নদীতে ভেসে এসেছে। মরদেহের শরীরের অনেক স্থানে পচন ধরেছে। তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। 
অস্বাভাবিক ভাড়া ও অব্যবস্থাপনার কারণে ভরা মৌসুমেও পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর। ফলে, বিপাকে নৌকার মাঝি, হোটেল মালিকসহ হাজারো মানুষ। পর্যটকদের অভিযোগ, ট্রলার ভাড়া ও খাবারের বাড়তি দাম, অপরিচ্ছন্ন...
দখল-দূষণে অস্তিত্ব সংকটে হবিগঞ্জের শাখা বরাক নদী। প্রতিনিয়ত ফেলা হচ্ছে পৌর এলাকার ময়লা-আবর্জনা। পাশাপাশি প্রশাসনের উদাসীনতায় দুই তীরে অবাধে গড়ে উঠছে অবৈধ স্থাপনা। নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোর...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর