পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় নারী পুলিশ কনস্টেবল মেহেরুন্নেছা উর্মির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আপডেট : ০২ মে ২০২৬, ১১:৫৭ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মৃত উর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী ও দুই শিশু সন্তানকে নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া নেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। গতকাল রাত দেড়টার দিকে বাপ্পী পুলিশকে জানায়, তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। 

কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মানসিক সহায়তা দেয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে। 

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
কারাগার সূত্রে জানা গেছে, ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি হিসেবে রিম্পা কাশিমপুর মহিলা কারাগারে ছিলেন। গতকাল বৃহস্পিতবার সন্ধ্যা সাড়ে ৭টায় থেকে বন্দি রিম্পা...
সময় টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রমও স্থগিত থাকবে।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর