গাজীপুরে লাগেজ ও বস্তায় মিলল নারীর খণ্ডিত মরদেহ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভবানীপুর মেম্বারবাড়ী বাজারের মধ্যবর্তী একটি ফাঁকা জায়গা থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় হামজা অ্যাপারেলস লিমিটেডের পাশে একটি ব্রিজের নিচে সরু খালের পানিতে লাগেজ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। পরে লাগেজ খুলে ভেতরে অজ্ঞাত এক নারীর মরদেহের পাসহ নিচের অংশ পাওয়া যায়।

এর কিছুক্ষণ পর একই এলাকায় পাশের জলাশয়ের পানিতে আরও একটি চটের বস্তা ভাসতে দেখা যায়। পুলিশ সেটিও উদ্ধার করে। পরে বস্তা খুললে এর ভেতর থেকে নারীর মরদেহের মাথাসহ শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়।

স্থানীয়রা জানান, প্রথমে খালের পানিতে লাগেজটি ভাসতে দেখে তারা কাছে যান। একপর্যায়ে লাগেজের ভেতর মানুষের পা দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পাশের পানিতে ভাসতে থাকা বস্তাটিও উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, শুক্রবার বিকেলে ভবানীপুর এলাকা থেকে একটি লাগেজের ভেতর নারীর মরদেহের একটি অংশ উদ্ধার করা হয়। পরে পাশের পানিতে ভাসতে থাকা একটি চটের বস্তা উদ্ধার করে ভেতর থেকে মরদেহের বাকি অংশ পাওয়া যায়। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত...
লোডিং...

এলাকার খবর