চৌদ্দগ্রামে হরতাল-অবরোধে মাঠে নেই বিএনপি, পথে আওয়ামী লীগ

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপিসহ বিরোধী দলের ডাকা হরতাল এবং চলমান তিনদিনের অবরোধে দৃশ্যমান কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বিএনপি। হরতালের সমর্থনে গত রোববার ৮-১০ জন নেতা–কর্মী নিয়ে কয়েক মিনিটের ঝটিকা মিছিলে অংশ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে তারা। ঘোষিত অবরোধ কর্মসূচিতে মহাসড়কের মিয়াবাজার এলাকায় আরেকটি ঝটিকা মিছিল করেন দলটির নেতা–কর্মীরা।

এদিকে বিএনপির আন্দোলন ঘোষণার পর থেকেই তা প্রতিহতে চৌদ্দগ্রাম বাজার দখলে রেখেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। হরতাল-অবরোধে প্রতিদিন মোটরসাইকেলে মহড়া দিচ্ছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা।

কুমিল্লা-১১ সংসদীয় আসনে বিএনপির অন্তত ৫-৬ জন সংসদ সদস্য পদপ্রার্থী থাকলেও চলমান আন্দোলনে এসব প্রার্থীর কর্মী–সমর্থকদের কোনো তৎপরতা দৃশ্যমান চোখে পড়েনি। কমিটি ঘোষণায়, সম্মেলনে দলটির হাজারো নেতা–কর্মীদের উপস্থিতি দেখা যায়। কিন্তু আন্দোলনের সময়ে কমিটিতে থাকা এদের কাউকে না পাওয়ার অভিযোগ করেন পদবঞ্চিত দলটির অনেক নেতা–কর্মী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা লক্ষ্য করা গেছে।

পদবঞ্চিতদের অভিযোগ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সকল কমিটিতে যোগ্যদের স্থান না দিয়ে আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি থেকে আসা নেতা–কর্মীদের, অপরিচিত নেতা–কর্মীদের পদ দেওয়া হয়েছে। এতে দলের ত্যাগী নেতা–কর্মীরা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকায় আন্দোলন সংগ্রামে কাউকেই রাজপথে পাওয়া যাচ্ছে না।

চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন বলেন, ‘২০১৫ সাল পর্যন্ত চৌদ্দগ্রামে সরকার বিরোধী আন্দোলনে রাজপথে অবস্থান করে আন্দোলন সংগ্রাম করেছি। ওই সময়ের রাজপথ আমাদের দখলে ছিল। আওয়ামী লীগ রাজপথে অবস্থান করতেও ভয় পেত। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে। ২০১৮ সালের পরে বর্তমান কমিটির হাতে উপজেলা বিএনপি’র নেতৃত্ব চলে যায়। বর্তমান কমিটির যারা দায়িত্বে আছেন, তারাই নেতৃত্ব দিবে আন্দোলন সংগ্রামে কিংবা প্রয়োজন হলে আমাদের ডাকবে। কিন্তু তারা নিজেরাও রাজপথে নামে না, আমাদেরও ডাকে না।’

উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার খাঁ বলেন, ‘৪৩ কিলোমিটার মহাসড়কে ৪৩ জন নেতা–কর্মীকে আন্দোলনে পাওয়া যায়নি। উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি’র বর্তমান কমিটিতে অন্তত ১ হাজার ২০০ নেতা–কর্মী রয়েছে। এদের কেউই রাজপথে নেই।’

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছট্টু বলেন, ‘আমরা যখন দায়িত্বে ছিলাম আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ওই সময়ের রাজপথ আমাদের দখলেই ছিল। রাজপথ দখলে রাখতে গিয়ে মামলা-হামলাসহ উপজেলায় সর্বোচ্চ মামলায় আসামি হয়েছি। বর্তমান কমিটির দায়িত্ব চলমান সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে রাজপথে অবস্থান করা।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম তাহের পলাশী বলেন, ‘সভাপতি থাকাকালীন সকল আন্দোলন সংগ্রামে রাজপথে সশরীরে উপস্থিত ছিলাম আমরা। তারপরও ষড়যন্ত্র করে আমাদের সফল কমিটিগুলো কোনো অজানা কারণে ভেঙে দিল আজও আমরা বুঝতে পারছি না। আমরা কখনো আন্দোলন সংগ্রামে রাজপথ ছেড়ে পালিয়ে যাই নাই। অথচ আজকের নেতৃত্বকে চলমান আন্দোলন সংগ্রামে কর্মীরা খুঁজে পাচ্ছে না। তারপরও আমি সকলের প্রতি আহ্বান জানাই, আসুন সব কিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সশরীরে উপস্থিত থাকি।’

এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদাকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে তাঁর ব্যবহৃত হোয়াটসঅ্যাপে কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম রাজু বলেন, ‘আমার সামনে এখন অনেক লোকজন আছে, পরে কথা বলব।’

সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে...
আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—হাব। এবার সাধারণ প্যাকেজে খরচ ৪ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা। সোদি...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর