আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুরের প্রার্থিতা বাতিল 

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৭:০৬ পিএম

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজ রোববার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম। 

তিনি জানান, মোস্তাফিজুর রহমান আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হুমকি দিয়েছিলেন। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। 

চট্টগ্রামে-১৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ প্রার্থী। জেলায় মোট ভোটার রয়েছেন ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। এছাড়া নারী ভোটার রয়েছেন ৩০ লাখ ২৪ হাজার ৭৪৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৪ জন।

এর আগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিককে মারধর ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় চট্টগ্রাম–১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে প্রধান আসামি করে মামলা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে এ মামলায় তিনি জামিন পান।

গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মোস্তাফিজুর রহমান এক শ সমর্থক নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। এত সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না—জানতে চাইলে মোস্তাফিজুর ও তাঁর সমর্থকেরা বাগ্‌বিতণ্ডায় জড়ান।

একপর্যায়ে মোস্তাফিজ ও তাঁর সমর্থকেরা ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিব উদ্দীনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর