ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ-মাইক্রোর সংঘর্ষে নিহত ৩

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। আজ বুধবার সকালে উপজেলার বীরপাশা নামক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।  

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামপুরের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামের মৃত লতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ। তিনি জানান, কুমিল্লাগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই অবস্থায় সিলেটগামী একটি পিকআপ দ্রুত ও বেপরোয়া গতিতে ড্রাম ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং পাঁচজন আহত হন।

ওসি আরও জানান, স্থানীয় লোকজন আহতদের উদ্ধার চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনাকবলিত ড্রাম ট্রাক, পিকআপ এবং মাইক্রোবাস থানা হেফাজতে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাতের মামলায় পুলিশের কনস্টেবল জাকির হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। 
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
লোডিং...

এলাকার খবর