খালার বাড়িতে ধর্ষণের শিকার শিশু, অভিযুক্ত খালু গ্রেপ্তার 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পিএম

চাঁদপুরের কচুয়ায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের আপন খালুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বিদেশে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার ভোররাতে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কচুয়ার একটি ইউনিয়নে শিশুটিকে ধর্ষণ করা হয়। ধর্ষক খালুর বাড়ি একই গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশু সবেমাত্র দ্বিতীয় শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়েছে। শিশুটির মা সদ্য দুটি জমজ সন্তানের জন্ম দেয়। জমজ দুটি সন্তান নিয়ে ব্যস্ত থাকায় বার্ষিক পরীক্ষা শেষে মা তাকে খালার বাড়ি পাঠিয়ে দেয়। গত ২৫ ডিসেম্বর বুধবার সকালে শিশুটির খালা বাইরে রান্না করছিল। শিশুটি কম্বল মুড়ি দিয়ে মোবাইলে কার্টুন দেখছিল। এসময় তার খালু তাকে জড়িয়ে ধরে এবং কম্বল মুড়ি দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে।

রান্নার কাজ শেষে খালা ভাত খেতে ডাকলে ধর্ষিতা শিশু তার খালাকে সবকিছু খুলে বলে। পরে গতকাল বৃহস্পতিবার ধর্ষিতার খালা তার স্বামীকে আসামি করে কচুয়া থানায় এজাহার দায়ের করেন। কচুয়া থানার মামলা নম্বর ১৯/১৮৯।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হালিম ও এস আই রাশেদুজ্জামান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোররাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আজ বিকেলে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। 

সরকারি কাজে বাধাদানের মামলায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে...
অহিদুল ইসলাম ইঞ্জিনচালিত ভ্যানে করে ডিম নিয়ে মতলব সেতুর উপর দিয়ে মতলব বাজারের দিকে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিক-আপ এসে ডিমের ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে টোল প্লাজার...
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়। বুধবার রাতে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে নিয়মিত টহলের সময় এ...
নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীপাড়ায় দেওয়ানবাড়িতে মহিলা মাদরাসার ছাদে খেলতে গিয়ে ইলেকট্রিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় লামিয়া (১৩) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে...
চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য। গত বুধবার প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ...
যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা প্রায় সাড়ে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা আস্থা সূচক ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ৮১ দশমিক ৯-এ নেমে এসেছে, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। 
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইরানের মত দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পথেও ধাপে...
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
লোডিং...

এলাকার খবর