ক্যাবের দাবি

চট্টগ্রামে সুপেয় পানির সংকটের নেপথ্যে দুর্নীতি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ এএম

চট্টগ্রামের চান্দগাঁও, বাকলিয়া এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। মাঝেমধ্যে যে পানি পাওয়া যায় তাও ময়লা ও দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ করছেন বাসিন্দারা। নাগরিক অধিকার নিয়ে কাজ করা প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) বলছে, এখনও দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে গ্রাহকের দুর্ভোগ যাচ্ছে না। আর ওয়াসা বলছে, সমস্যা সমাধানে একটি প্রকল্প চলমান রয়েছে।

গত বছর ওয়াসার পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় তা পানের অনুপযোগী হয়ে পড়ে। সেই সমস্যা দূর হলেও এখন দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পানির জন্য হাহাকার চলছে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও, বাকলিয়া, রাহাত্তারপুল, ডিসি রোড, এককিলোমিটার, কালামিয়াবাজার, মিয়াখান নগরসহ অনেক এলাকায়।

ভুক্তভোগীদের অভিযোগ, পানি সংকটে থমকে গেছে গৃহস্থালীর কাজসহ দৈনন্দিন নানা কাজকর্ম। বিষয়টি ওয়াসাকে একাধিকবার চিঠি দিয়ে জানিয়েও সুফল মেলেনি।

ক্যাবের সহ-সভাপতি এম এ নাজের হোসাইন বলেন, সুপেয় পানি গ্রাহককে দিতে না পারা দুঃখজনক। এ জন্য ওয়াসার নানা পর্যায়ে বসে থাকা অসাধু কর্মকর্তারা এবং তাঁদের দুর্নীতি দায়ী।

তবে পানিতে ময়লার বিষয় মানতে নারাজ চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম। তিনি বলেন, আশপাশের টিউবওয়েলের আয়রন থেকে এ সমস্যা হতে পারে। তবে সংকট সমাধানে নতুন প্রকল্প চলমান রয়েছে।

চট্টগ্রাম নগরীতে দৈনিক পানির চাহিদা ৫৮ কোটি লিটার। এর বিপরীতে ৪৭ থেকে ৪৮ কোটি লিটার পানি সরবরাহ করে ওয়াসা।

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর