বন্ধুর প্রেমের জেরে হামলা, আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের ঘটনার জের ধরে মেয়েপক্ষের স্বজনদের হামলায় আহত মো. আতিক (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

আতিক চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া আদর্শ গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে এবং চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আতিকের সহপাঠী মো. সজিব। সজিবের সঙ্গে একই এলাকার সৌদি প্রবাসী মো. নেয়ামত উল্লার মেয়ের নাদিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের ১৩ অক্টোবর নাদিয়া ও সজিব পালিয়ে বিয়ে করে। মেয়ে পালিয়ে যাওয়ার ঘটনাটি অপহরণের অভিযোগ এনে নাদিয়ার মা নাজমা বেগম চৌদ্দগ্রাম থানায় সজিবসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর কয়েকদিন পর পুলিশ নাদিয়াকে উদ্ধার করে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়। এ নিয়ে এলাকায় সজিব ও সহপাঠী আতিকসহ তার সহযোগীদের সঙ্গে মেয়ের পরিবারে টানাপোড়েন চলছিল। 

এরই জের ধরে গত সোমবার রাতে নাদিয়ার বাবা নেয়ামত উল্যার নেতৃত্বে ৫ থেকে ৬ জন আতিককে সোনাকাটিয়া এলাকায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থা দ্রুত অবনতি হলে তার স্বজনেরা ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

এদিকে আতিকের মৃত্যুর সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে নাদিয়াদের বাড়িঘরে হামলার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান মাহমুদ বলেন, ‘আতিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করি। তার অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকলে আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’ 

আতিকের বাবা আবদুল মান্নান মিয়া বলেন, ‘প্রেমের ঘটনাকে কেন্দ্র করে নাদিয়ার বাবা নেয়ামত উল্যার নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে। আমার ছেলে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।’

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত নেয়ামত উল্লাহ ও হামলায় অংশ নেওয়া লোকজন। এ জন্য তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। 

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘প্রেমের বিয়ে নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই হৃদয় মিয়াকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর