চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৭:৫৫ পিএম

চাঁদপুরের শাহরাস্তিতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মো. বাবুল হোসেন (৩২) নামে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহরাস্তি দোয়াভাঙ্গা রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহত যুবক বাবুল মিয়া শাহরাস্তির উপলতা গ্রামের ব্যাপারী বাড়ির নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। তবে ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলেও জানায় তারা।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’ 

নোয়াখালীতে হাতে ওয়াকিটকি নিয়ে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে পোশাক পরে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে...
মাদক কারবারির সঙ্গে যোগাযোগ ও অর্থ লেনদেনের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাঁদপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। 
নেত্রকোণায় ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়ায় পিকআপ ভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
বন্ধ রিকশা গ্যারেজের শাটারের বাইরে রক্তের দাগ। ভেতরে তালাবদ্ধ অবস্থায় পড়ে ছিল গ্যারেজ মালিক আব্দুর রহমানের গলাকাটা মরদেহ। গ্যারেজে থাকা টাকা লুটেরও অভিযোগ উঠেছে।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নিজেদের সেল বা ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে...
ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
লোডিং...

এলাকার খবর