কুমিল্লায় বিএনপির সভায় চেয়ার ছোড়াছুড়ি, পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৭:৩৯ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ সোমবার দুপুরে চৌদ্দগ্রাম পৌর মিলনায়তনে কামরুল হুদা গ্রুপ ও হিরণ মোল্লা-জুয়েল গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে বলে জানা যায়। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারের পৌর মিলনায়তনে এ ঘটনা ঘটে। বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম উপস্থিত ছিলেন। ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কিছুক্ষণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

চৌদ্দগ্রাম বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা বলেন, সংঘর্ষের ঘটনায় তাঁর নেতা-কর্মীরা জড়িত নয়। তবে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল দাবি করেন, সাংগঠনিক সভা উপলক্ষে পৌর মিলনায়তনে যেন অন্য কোনো গ্রুপের নেতা-কর্মীরা ঢুকতে না পারে সেজন্য বাধা দেয় কামরুল হুদা গ্রুপের কর্মীরা। একই অভিযোগ করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণও।

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল বলেন, ‘উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় কামরুল হুদা গ্রুপ ব্যতিত যাতে অন্য ডেলিগেট প্রবেশ করতে না পারে তারা গেইটে পাহারা বসায়। আমরা নেতা-কর্মীদের নিয়ে প্রবেশের চেষ্টা করলে হকিস্টিক, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছে। আতর্কিত হামলায় আমরা পোগ্রামস্থলে প্রবেশ করতে না পেরে চলে আসি।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজেদুর রহমান মোল্লা হিরণ বলেন, ‘নেতা-কর্মীদের নিয়ে আমি পোগ্রামস্থলে প্রবেশের চেষ্টা করলে তারা আমাকে লাঞ্ছিত করে এবং নেতা-কর্মীদের ওপর হামলা করে। আমি মিলনায়তনে প্রবেশ করতে না পেরে আবুল খায়ের মার্কেটের সামনে এসে নেতা-কর্মীদের নিয়ে অবস্থান করি। কিছুক্ষণ পর সেখানেও আমার ওপর হামলা করে।’

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা বলেন, ‘আমরা মিলনায়তনের ভেতরেই ছিলাম কিন্তু কেউ সংঘর্ষ করেছে এরকম জানিনি। আর কেউ যদি অভিযোগ করে ১৫ জন আহত হয়েছে,  তা নিশ্চিত হলে তাদেরকে আমরা হাসপাতালে দেখতে যাব। যদি মিলনায়তনের বাইরে কিছু হয়েও থাকে সেখানে আমার নেতা কর্মীরা জড়িত নয়।’

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা মহসিন বিন সুলতান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কেউ চিকিৎসা নিতে আসেনি। 
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন জানান, বিএনপির সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয়ে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নারীদের গোসলের সময় গোপনে ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নারী-পুরুষ-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জের টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর