চট্টগ্রামে কথামালা, প্রদীপ প্রজ্জ্বলন ও কবিতায় গণহত্যা দিবস স্মরণ

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১২:১৫ এএম

১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরোচিত কালো অধ্যায়। ইতিহাসের সেই বর্বরোচিত কালোক্ষণ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদ আয়োজন করে জাতীয় গণহত্যা দিবস স্মরণ। অনুষ্ঠানে কথামালা, প্রদীপ প্রজ্জ্বলন ও কবিতা পাঠে অংশ নেন বোধনের সদস্যরা। 

অনুষ্ঠানের শুরুতে 'আগুনের পরশমনি ছোয়াঁও প্রাণে, এ জীবন পূণ্য করো দহন দানে...' রবি ঠাকুরের এ গানের মধ্য দিয়ে সকাল বীর শহীদদের স্মরণ করা হয়। 

পরে বোধন আবৃত্তি পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীলের সঞ্চালনায় কবিতা পাঠে অংশ নেন বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তিশিল্পী সঞ্জয় পাল, লিমা চৌধুরী, সাদাব ইয়াসির, প্রবাল তালুকদার, মলিনা মজুমদার, রমা দাশগুপ্তা, শ্রাবণী বড়ুয়া, ত্রয়ী দে, ইভান পাল, সুহিতা দে, শ্যামলী চৌধুরী। 

বোধনের সহ সভাপতি সুবর্ণা চৌধুরী বলেন, ‘পৃথিবীর বুকে অন্যতম ঘৃণিত এই গণহত্যা। আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা রাজনৈতিক বাতাবরণে গণহত্যা চলছে। আমরা এর নিন্দা জানাই। পাশাপাশি বাংলাদেশের উপর চালানো এই অনাচারের বিচার চাই।’ 

এসময় আবৃত্তি ও কথামালায় স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে ও শহীদদের যথাযথ সম্মান জানানোর পাশাপাশি ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানানো হয়।

রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠেছে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা আর অসাম্প্রদায়িক বাংলাদেশের রঙিন স্বপ্ন। শিশু-কিশোরদের তুলিতে প্রাণ পেয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, রূপসী বাংলা ও স্বাধীনতার...
লক্ষ্মীপুরে রামগতিতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের নাটকে রাজাকারের চরিত্র’ নিয়ে হট্টগোল হয়েছে। ওই নাটকে রাজাকারের চরিত্র নিয়ে স্থানীয় জামায়াত নেতাদের আপত্তির একপর্যায়ে...
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এক বীর মুক্তিযোদ্ধার কবরের ওপর আগুন দেওয়া হয়েছে। সোমবার দিনগত গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কবরের ওপর পাটখড়ি ও কাঠ জড়ো করে আগুন লাগিয়ে পালিয়ে...
পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে মহান স্বাধীনতা যুদ্ধের ‘সূর্য সন্তান’ বলার পর ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে হট্টগোল...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর