ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে ছিটকে পড়া আরেকজনের মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার ট্রেনের ছাদে দাঁড়িয়ে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দুজন হলো।

নিহতরা হলো– কুমিল্লার দেবিদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে আবদুল কাইয়ুম (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তারেক মিয়া (২০)। আবদুল কাইয়ুমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নেওয়ার পথে মৃত্যু হয় তারেকের।

এরআগে আজ বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেসের একটি কোচের ছাদে দাঁড়িয়ে টিকটক ভিডিও করতে গিয়ে রেললাইনের ওপর দিয়ে যাওয়া ডিশের তারে লেগে ছিটকে পড়ে ৪ তরুণ।

স্থানীয় লোকজন ও রেল পুলিশ  জানায়, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করে মোগড়া রেলওয়ে সেতু এলাকায় পৌঁছলে ট্রেনের একটি কোচের ছাদে থাকা চার তরুণ উঠে দাঁড়ায় এবং টিকটক ভিডিও করতে শুরু করে। সেসময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিস লাইনের তারে লেগে তারা ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয় লোকজন আহত অন্য ৩ জনকে উদ্ধার করে। দুজনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আহত তারেকের মৃত্যু হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. লুৎফুর রহমান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে দুজনকে আনা হয়েছিল দুজনই অজ্ঞান ছিল। উন্নত চিকিৎসার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। একজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে তাঁর মরদেহ হাসপাতালে আনা হয়নি।’

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘ট্রেনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হন। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুরে আরেকজন নিহত হন। আহতরা হলো– ইকরাম হোসেন (১৮) ও কসবার বিল্লাল মিয়া (২২)।’

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর