কুমিল্লায় শিবির সভাপতিকে হত্যার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ পিএম

আজ নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে (২৫) বিচার বহির্ভূতভাবে হত্যার অভিযোগে তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ জনকে আসামি করে কুমিল্লার আদালতে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুর রমানের আদালতে নিহত শাহাব উদ্দিনের বাবা মাওলানা জয়নাল আবেদীন হাজির হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।

বাকী আসামিরা হলেন- তৎকালীন চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার, উপপরিদর্শক (এসআই) ইব্রাহীম, তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল মু. নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, তৎকালীন কুমিল্লা জেলা পুলিশের এস.এ.এফ শাখার সদস্য মু.শরিফুল ইসলাম, মো. মোতাহের হোসেন ও আনসার সদস্য মুরাদ হোসেন।  

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরার তার বাড়ি থেকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরদিন ৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার সামুকশার এলাকায় তাঁকে গুলি করে হত্যার পর সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

নিহত শাহাব উদ্দিন পাটোয়ারী। ছবি: সংগৃহীতএ ঘটনায় নিহতের বাবা মাওলানা জয়নাল আবেদীন আজ মঙ্গলবার বিকেলে ৪টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের হাজির হয়ে তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তীসহ ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। এ ছাড়াও মামলার এজহারে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রেলপথমন্ত্রী মুজিবুল হক, চৌদ্দগ্রামের পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, তৎকালীন র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তীকে অভিযুক্ত করেন।

পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম বলেন, তৎকালীন ছাত্রশিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রেখে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বাবা জয়নাল আবেদীন বাদী হয়ে মামলা দায়ের করলে বিচারক মো. মাহাবুবুর রহমান মামলাটি গ্রহণ করেন এবং বুধবার (২৩ এপ্রিল) আদেশের দিন ধার্য করেন।

হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হাত-পা বেঁধে গলা কেটে ও শ্বাসরোধে হত্যার চাঞ্চল্যকর মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া...
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর