নোয়াখালীতে ছুরিকাঘাতে ছাত্রদলকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট : ২৩ মে ২০২৫, ১০:৫৬ এএম

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে এক পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফির (১৯) মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে রাফির বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে (৬০) আসামি করে সুধারাম মডেল থানায় এ মামলা দায়ের করেন। 

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত গিয়াস উদ্দিন শাহীন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাঁকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

নিহত ছাত্রদলকর্মী আবুল হোসেন রাফির বাড়ি অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের বাসিন্দা। রাফি ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম। তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে অশ্বদিয়া অলিপুর গ্রামের সুলতানা সোলাইমান উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিলেন রাফি। খেলার একপর্যায়ে রুমন নামে এক বন্ধুর ঠোঁট কেটে গেলে, তাঁকে স্থানীয় পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ওই সময় শাহীন চা দোকানে বসে ছিলেন। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে শাহীন দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলার নীচে আঘাত করেন। পরে স্থানীয়রা রাফিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে কুমিল্লায় মারা যান রাফি।

অভিযুক্ত মো. শহীন অশ্বদিয়া ইউনিয়নের আনিছপুর গ্রামের সুজাত উল্যার ছেলে। এক সময় নৌবাহিনীতে চাকরি করতেন তিনি। চাকরি থেকে অবসরে আসার পর তিনি থেকে বাড়িতে লোকজনকে চিকিৎসা দিয়ে আসছেন। এ জন্য এলাকার তিনি শাহীন ডাক্তার নামে পরিচিত।

নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মো. শাহরিয়ার বলেন, রাফির গলায় তিন ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়ে ধমনি কেটে গেছে। যার কারণে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

স্বজনেরা জানিয়েছেন, নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে রাফিকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের স্বজন, সহপাঠী, এলাকাবাসী এবং বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এ ঘটনায় অভিযুক্ত পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীন খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযুক্ত পল্লি চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে ধরতে রাতেই অভিযানে নামে পুলিশ। তবে, ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাকে ধরার চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর