শতবর্ষী বৃদ্ধের মরদেহ পড়ে ছিল ফসলি মাঠে

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৭:১৩ পিএম

চাঁদপুরের কচুয়ায় ফসলি জমির মাঠ থেকে শতবর্ষী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাগদৈল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের ফসলি জমির মাঠের পানিতে অর্ধগলিত ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

মৃত বৃদ্ধের নাম কবির মিয়াজী (১০০)। তিনি রাগদৈল পশ্চিম পাড়ার মিয়াজী বাড়ির বাসিন্দা।

জানা যায়, গত ১৬ জুন সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি কবির মিয়াজী। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।

বৃদ্ধ কবির মিয়াজীর মরদেহ উদ্ধারের প্রসঙ্গে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘পুলিশ রাগদৈল উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের ফসলি জমির মাঠ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। কবির মিয়াজীর মরদেহ ময়নাতদন্ততের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বৃদ্ধের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ‘ওই বৃদ্ধ মাসনিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্ততের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা ৩ জন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসা হত্যার মতোই অপ্রতিম হত্যায়ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
লোডিং...

এলাকার খবর